শিরোনাম:
●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এক চোরকে গণপিটুনি দিল জনতা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এক চোরকে গণপিটুনি দিল জনতা
বুধবার ● ১০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে এক চোরকে গণপিটুনি দিল জনতা

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এক চোরকে হাতে নাতে ধরে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এয়াকুব আলী তালুকদার বাড়ি থেকে তাকে আটক করে।
আজ বুধবার সকাল ৮টার সময় আটক চোরকে পুলিশের হাতে তোলে দেয়। আটক চোরের নাম মো. নুরুল ইসলাম। সে হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শরবত আলী তালুকদার বাড়ির ফজল কাদের বাবুলের ছেলে। স্থানীয়রা জানান, আটক নুরুল ইসলাম রাত ২টার সময় মদ খেয়ে ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এয়াকুব আলী তালুকদার বাড়ির মো. নুরুল আলমের নির্মাণাধীন পাকা ঘরে চুরি করতে। প্রবেশ ঘরে। পাশের ঘরের বাসিন্দা বিবি খতিজা তালা ভাঙার শব্দ শুনে সবাইকে ফোন করে জানিয়ে দেয়। পরে আমরা এলাকার আরও ৮/১০ জন উপস্থিত হয়ে পুরো ঘর ঘেরাও করি। সে ঘরের ছাদে উঠে আমাদের ঢিল ছুড়ে। অনেকক্ষণ পর তাকে ধরতে পারি।
যে ঘরে চুরি করতে প্রবেশ করে সে ঘরের মালিক মো. নুরুল আলম বলেন, আমরা এই ঘরে কেউ থাকি না। খামার বাড়িতে থাকি। রাতে খবর পায় ঘরে চোর ডুকেছে। এসে দেখি একটি রুমের তালা ভাঙা। তবে রুমে বিদ্যুৎতের তার ছাড়া তেমন কিছু ছিল না।
এদিকে আটক চোরের পিতা ফজল কাদের বাবুল বলেন, এটা ষড়যন্ত্র। আমার ছেলে চুরি করে না। তবে মদ খায়।
এ বিষয়ে চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুর রহমান বলেন, আমরা তাকে আটক করে থানায় নিয়ে এসেছি।

রাউজানে তালা ভেঙে প্রবাসীর ঘরে চুরি

রাউজান :: চট্টগ্রামের রাউজানে বসতঘরের তালা ভেঙে এক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতের কোন এক সময়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মনু মিয়া ড্রাইভারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এতে প্রবাসী মো. ইউনুসের ঘরের দোতলায় তালা ভেঙে আলমিরা থেকে ১৫ ভরি স্বর্ণ ও প্লাস্টিকের ব্যাংকে থাকা ১৭ হাজার টাকা লোট করে নিয়ে যায়।
এবিষয়ে প্রবাসী মো. ইউনুসের মেয়ে জান্নাতুল কাউছার বলেন, আমার ছোট বোন ভূমিষ্ঠ হওয়ায় আমার মা কামরুন নাহার সহ গত ১৫ দিন আমরা শহরে ছিলাম। গতকালও বাসায় কেউ ছিল না, তালা বদ্ধ ছিল। রাতের সাড়ে ৩টার দিকে আমার চাচি খবর দেয় ঘরে চোর ডুকেছে। ভোরে এসে দেখি দুইটি রুমের আলমিরা, শো কেইজ, খাট-কাপড়, মেলামাইন জিনিসপত্র সহ সবকিছু তছনছ। প্রবাসী মো. ইউনুসের ছোট ভাইয়ের স্ত্রী ইসমত আরা বেগম বলেন, রাত ৩টার দিকে আমি দরজা ভাঙার শব্দ শুনতে পাই। তখন ভয়ে কাপতে থাকি। পরে দেখি ঘরে প্রবেশের দরজা খোলা। তখন সবাইকে খবর দিই। স্থানীয় কাউন্সিলর শওকত হাসান বলেন, যে ঘরে চুরির ঘটনা ঘটেছে, তাদের কেউ ছিল না। শুনেছি তারা সবাই শহরে ছিল। এসুযোগে চোরের দল ঘরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় অনেক জিনিসপত্র নিয়ে গেছে জানতে পেরেছি।
চুরির ঘটনাস্থল পরিদর্শনকারী রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) অজয় কুমার পাল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির ঘটনা ঘটেছে এটা সত্য। ঘরে কেউ ছিল না। আমরা বলেছি থানায় অভিযোগ দেয়ার জন্যে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)