শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে যুবককে কুপিয়ে খুন করল দুর্বৃত্তরা
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে যুবককে কুপিয়ে খুন করল দুর্বৃত্তরা
বুধবার ● ১৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে যুবককে কুপিয়ে খুন করল দুর্বৃত্তরা

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে মো. এনামুল হক (৩৫) নামে এক যুবককে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মো. ইসাক আলীর ছেলে।

আজ বুধবার ( ১৭ নভেম্বর) সকালে তার নিজ বাড়ির সড়কে রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশ্বনাথ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, রাতের যেকোনো সময় তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে, কে বা কারা- এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি।

এনামের ছোট ভাই নাজমুল হক জানান, পেশায় গাড়ি চালক এনাম দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে বসবাস করছিলেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেননি তিনি।

পরে আজ ভোরে বাড়ির রাস্তায় তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।

সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ি থেকে ১ গজের মধ্যে মূল সড়কে পড়েছিল এনামের রক্তাক্ত লাশ।
ঘাতকের অস্ত্রের আঘাতে বিকৃত মুখ ও কপাল।

এ বিষয়ে কথা হলে পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পুকুরে মিললো অন্তঃসত্ত্বার লাশ
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে পুকুর থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

তার নাম সুনিয়া বেগম (২০)। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর গ্রামের সাবুল মিয়ার স্ত্রী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে বাড়ির পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করেন প্রতিবেশীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ। ময়নাতদন্তের জন্যে সুরতহাল শেষে লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় তারা।

স্থানীয় সূত্র ও সুনিয়ার স্বামীর পরিবারের লোকজন জানান, পেশায় রাজমিস্ত্রির সহযোগী গ্রামের সাবুল মিয়ার স্ত্রী সুনিয়াকে মঙ্গলবার বিকেলের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

প্রতিবেশী ও সুনিয়ার বাবার বাড়িতেও তার খোঁজ করে সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে বাড়ির পুকুর পাড়ে শৌচাগারে যাবার সময় পুকুরের পানিতে সুনিয়ার পরনের কাপড় ভাসতে দেখে তার ভাসুর কন্যা সামিয়া।

এসময় তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে সুনিয়াকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরুল কবির বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার রির্পোটের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।





শিরোনাম এর আরও খবর

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)