শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ইদিলপুর শাক্যমুনি বিহারে কঠিন চীবর দান উদযাপিত
প্রথম পাতা » চট্টগ্রাম » ইদিলপুর শাক্যমুনি বিহারে কঠিন চীবর দান উদযাপিত
বুধবার ● ১৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইদিলপুর শাক্যমুনি বিহারে কঠিন চীবর দান উদযাপিত

ছবি : সংবাদ সংক্রান্ত নয়ন বড়ুয়া, রাউজান উত্তর :: ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে নানা আনুষ্ঠানিকতায় চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গোবিন্দ ঠাকুরের স্মৃতি বিজড়িত ইদিলপুর শাক্যমুনি বিহারে কঠিন চীবর দান উদযাপিত হয়েছে। আজ বুধবার ১৭ নভেম্বর বিহারের দায়ক দায়িকাদের আয়োজনে সকাল থেকে শুরু হয় দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব। দিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে দূর দূরান্ত থেকে শতশত পুণ্যার্থীরা রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের গোবিন্দ ঠাকুরের স্মৃতি বিজড়িত ইদিলপুর শাক্যমুনি বিহারে সমবেত হয়।
কঠিন চীবর দান উপলক্ষে বিহারে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, পানীয় দান, কল্পতরু দানসহ সকল দানীয় বস্তু দান করেন।
এসময় ধর্মীয় গুরুরা পুন্যার্থীর উদ্দেশ্যে ধর্ম দেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ-সভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের’র সভাপতিত্বে কঠিন চীবর দানোৎসব উদ্বোধন করেন ইদিলপুর শাক্যমনি বিহারের বিহারাধ্যক্ষ কর্মবীর ভদন্ত বিমলানন্দ মহাথের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচখাইন বিপুলানন্দ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিপুলানন্দ মহাথের।
প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বিদর্শনাচার্য ভদন্ত নন্দবংশ মহাথের, আবুরখীল মনোকামনা জাদী বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উক্কট্ঠা পঞঞা থেরো।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত সংঘানন্দ মহাথের, ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত উপেক্ষাপাল থের, বিহার উপাধ্যক্ষ ভদন্ত সংঘরত্ন, ভদন্ত জয়শ্রী।
এসময় ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সংঘপ্রিয় বড়ুয়া, ইদিলপুর শাক্যমুনি বিহারের সাধারণ সম্পাদক জীবন বিকাশ বড়ুয়া, সুমল বড়ুয়া (শিমুল), সাবেক ইউপি সদস্য দীলিপ বড়ুয়া, মাস্টার কমল বড়ুয়া ও চন্দন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চশীল প্রার্থনা করেন সুকোমল বড়ুয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপন বড়ুয়া। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)