শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগরে সিএনজি ফিলিং ষ্টেশন নেই
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগরে সিএনজি ফিলিং ষ্টেশন নেই
মঙ্গলবার ● ৭ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগরে সিএনজি ফিলিং ষ্টেশন নেই

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত।

উপজেলাটির মোট আয়তন ২১৪.৫০বর্গ কিলোমিটার। এ উপজেলায় ৮টি ছোট গাড়ির স্ট্যান্ডে প্রায় ১৫শ’ অটোরিকসা সিএনজি, মাইক্রোবাস (নোহা-লাইটেস) কার প্রায় ৮শ’ ও বাসের সংখ্যা রয়েছে প্রায় ১শ’টি।

কিন্তু বিশ্বনাথ সহ পার্শবর্তী উপজেলা জগন্নাথপুর, ওসমানীনগর, বালাগঞ্জ ও ছাতকেও কোন সিএনজি ফিলিং স্টেশন নেই।

এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উক্ত অঞ্চলের জনগন। এর মধ্যে যাদের সিএনজি অটোরিকশা গ্যাসের ওপর নির্ভরশীল, তারা নিষিদ্ধ ঘোষিত ও চরম ঝুঁকিপূর্ণ হাইওয়ে রোড অতিক্রম করে প্রতিদিন অন্তত ২বার সিলেটের বিভিন্ন সিএনজি স্টেশন থেকে তাদের গ্যাসের চাহিদা পূরণ করে থাকেন।

তাছাড়া সিএনজি চালকরা হাইওয়ে রোড ব্যবহার করতে পুলিশকে বাধ্যতামূলক (উৎকোর্চ) মাসুহারা মাইনি দিতে হয়। এতে করে ভোগান্তির শিকার গাড়ির মালিক, চালকসহ যাত্রীরা।

এসব সমস্যার অজুহাতে চালকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে অতিরিক্ত ভাড়া, আর নামিয়ে দিচ্ছে যেখানে সেখানে।

এর ফলে অনেক সময় যাত্রীরা ছিনতাইকারিদের কবলে পড়ে হচ্ছেন সর্বহারা।

রাসেল ও শাহান নামের দুই চালক জানায়, হাইওয়ে রোড দিয়ে গাড়ির গ্যাস আনতে সিলেট যেতে হয়। এতে পুলিশের বাঁধার সম্মুখিন হতে হয়।

বাধ্য হয়ে পুলিশকে ম্যানেজ করে আসা-যাওয়া করতে হয়। আর যদি ভুল বসত কাগজ বাড়িতে রেখে যায় কেউ, তাহলে পুলিশ গাড়ি (‘রেকার’) করে ফেলে।

আর (‘রেকার’) করলে ৫ হাজার টাকা গুণতে হয়। তাই যানবাহন মালিক ও চালক যাত্রীসাধারণে দুর্ভোগ লাঘবে বিশ্বনাথে সরকারি অথবা বেসরকারিভাবে একটি সিএনজি ফিলিং স্টেশনের স্থাপনের দাবি।

এদিকে সিলেট ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ক্ষমতায় থাকাকালীন সময়ে বিশ্বনাথে গ্যাস চালুর ব্যাপারে ব্যাপক চেষ্টা করে সিলেট থেকে বিশ্বনাথের রশিদপুর পর্যন্ত গ্যাস লাইন স্থাপন করা হয়। কিন্তু দেশে গ্যাসের মজুদ কম থাকায় আর কোন গ্যাস সংযোগের কাজ এগোচ্ছেনা।

বিশ্বনাথ, জগন্নাথপুর, টুকের বাজার শ্রমিক সমিতির সভাপতি ফজর আলী, অটোরিকসা সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও মাইক্রো (নোহা) গাড়ি স্ট্যান্ডের গোলাপ মিয়া জানান, যারা ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তারা মালিকের টাকা পরিশোধের পর তাদের সংসার চলার মত আয় থাকেনা। এতে অনেক সিএনজি চালকের অভাব অনটনে দিন কাটাতে হয়।

প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের জোর দাবি, জনসাধারণের দুর্ভোগ লাঘবে, গ্যাস সংযোগ চালু প্রয়োজন। বিশ্বনাথ ও জগন্নাথপুরে একটি সিএনজি ফিলিং স্টেশন চালু হলে অতিরিক্ত ভাড়া গুনতে হবেনা যাত্রী সাধারণের।

নিজের কর্মগুনেই তজম্মুল আলী মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল

বিশ্বনাথ :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বিশ্বনাথবাসীর প্রিয় ‘হেড স্যার’ মরহুম তজম্মুল আলী জীবদ্দশায় এ অঞ্চলের শিক্ষার উন্নয়নে গূরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে করেছেন।

সকল সংকঠ মুহুর্তে তিনি ছিলেন উপজেলাবাসী অভিভাবক। মানুষ গড়ার এই মহান কারিগরের অনেক ছাত্রই আজ দেশের বিভিন্ন সেক্টরে গূরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন। হেড স্যারের শূন্যতা কখনই পূরণ হওয়ার নয়।

নিজ কর্মগুনেই তিনি মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল। সবার প্রিয় হেড স্যারের পরিবারের সদস্যদের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘মরহুম তজম্মুল আলী (হেড স্যার) মেমোরিয়াল ট্রাস্ট’র মাধ্যমে এলাকার অবহেলিত-বঞ্চিত-গরীব মানুষেরা উপকৃত হবেন।

তিনি মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়নের তাতিকোনা গ্রামস্থ পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুল প্রাঙ্গনে ‘মরহুম তজম্মুল আলী (হেড স্যার) মেমোরিয়াল ট্রাস্ট’-এর আত্তপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুর রহমান আরিফ, স্বাগত বক্তব্য রাখেন হেড স্যারের নাতি আরাফাত উদ্দিন ও সভা শেষে দোয়া পরিচালনা করেন তাতিকোনা বায়তুন জান্নাত জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ আলী।

মরহুম তজম্মুল আলী হেড স্যারের পুত্র ও পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহিদুর রহমান সাহিদ ও পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান অমির যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম সুনু মিয়া, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, কার্যনির্বাহী সদস্য শেখ মো. আজাদ, দৈনিক উত্তরপূর্বের লন্ডন প্রতিনিধি-কলামিষ্ট মতিয়ার চৌধুরী, প্রবাসী এলাইছ মিয়া মতিন, মঈন উদ্দিন সুহেল, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম, পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলের হাসান হাফিজুর রহমান টিপু, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুর রহমান মঞ্জু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, বিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক গৌছ আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল জলিল হিরণ মেম্বার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট তপন কুমার দাশ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য দবির মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহ শহিদুল ইসলাম সুজা, এলাকার মুরব্বী হাজী মস্তফা মিয়া, আপ্তাব মিয়া, আকদ্দুছ আলী, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, ফখর উদ্দিন, মিজানুর রহমান সেলিম, আতাউর রহমান, প্রবাসী মিজানুর রহমান মিজান, অগ্রগামী যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান রিপন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সেলিম, সংগঠক আসাদুজ্জামান নূর আসাদ, জাহাঙ্গীর আলম, আবুল কালাম রুনু, রফিকুল আলম ইকবাল, সেলিম মিয়া, নাজিম উদ্দিন রাহীন, তাজুল ইসলাম, তানিমুল ইসলাম, হোসাইন আহমদ প্রবেল, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, মাহবুব আহমদ, জমির আহমদ, ছাত্রলীগ নেতা সুহিন আহমদ, মনির মিয়া, সামি আহমদ, ইমন মিয়া, আব্দুস ছালাম, জীবান মিয়া প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)