শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে ৪ সম্পাদক পদে ২ জন সহ ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে ৪ সম্পাদক পদে ২ জন সহ ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে ৪ সম্পাদক পদে ২ জন সহ ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

--- নবীগঞ্জ প্রতিনিধি :: উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নিবার্চনে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রবিবার নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি পদে ৪ জন যথাক্রমে, এম.এ আহমদ আজাদ, এম এ বাছিত, রাকিল হোসেন, মুরাদ আহমদ। সহ-সভাপতি পদে ২ জন হলেন, আবু তালেব ও এম.এ মুহিত। সাধারণ সম্পাদক পদে ২ জন মোঃ আলমগীর মিয়া ও মুহিবুর রহমান চৌধুরী তছনু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন তৌহিদ চৌধুরী ও মোঃ নাবেদ মিয়া। অর্থ সম্পাদক পদে একক প্রার্থী মুজাহিদ আলম চৌধুরী। কার্যনির্বাহী সদস্য পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র নির্বাচন কমিশনের নিকট দাখিল করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগ্ম নির্বাচন কমিশনার মোঃ সরওয়ার শিকদার ও যুগ্ম নির্বাচন কমিশনার প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ শওকত আলী। উল্লেখ্য তফশীল অনুযায়ী ২১ ডিসেম্বর ১২-০২টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২-০৩ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হবে।

নবীগঞ্জে আমার বাড়ি আমার খামার ভবনের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

নবীগঞ্জ :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জে আমার বাড়ী আমার খামার অফিসের ২য় তলা সম্প্রসারন ভবনের উদ্বােধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন । এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, ডিডিএলজি মোঃ নাজমুল হাসান, হবিগঞ্জের এডিসি জেনারেল মিন্টু চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন,উপজেলা সহকারী ভুমি উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান গতিগোবিন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার,আমার বাড়ী আমার খামার নবীগঞ্জ উপজেলা অফিসার দিবাংশু শেখর রায়সহ অন্যান্য কর্মকর্তা ও নের্তৃবৃন্দ ।
এ সময় প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন,বর্তমান সরকারের নের্তৃত্ব দেশ এখন উন্নয়নের স্বর্নশিখরে আরোহন করেছে। সরকার উন্নয়নের জন্য টাকা নিয় বসে আছেন। কিন্তু আমরা সঠিকভাবে প্রকল্প খোজে কাজ করাতে পারি না। আমরা যদি মনে করি সরকার আছেন ঢাকায় তাহলে হবে না। সরকার দেশের সব জায়গায়ই আছেন ভেবে উন্নয়নের জন্য সবাই একত্রে ক্জ করতে হবে।
এছাড়া দুপুর ১২ টায় নবীগঞ্জ পৌরসভা কার্য্যালয় পরিদর্শন,সদর প্রাথমিক বিদ্যালয়,৬ নং কুর্শি ইউনিয়ন পরিষদ পরিদর্শন,গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশারফ হোসেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)