শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে খুশির বন্যা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে খুশির বন্যা
রবিবার ● ২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে খুশির বন্যা

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে সবারজন্য মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষে সরকারের বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করা হয়েছে।

পহেলা জানুয়ারী শনিবার সকালে উপজেলার ৩৬ মাধ্যমিক ১৫ মাদ্রাসা ১৩০ সরকারী প্রাথমিক ৩০ কেজি এবং ২ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই তিবরণের উদ্বোধন করলেন ইউএনও ইকতেখারুল ইসলাম। করোনা মহামারির কারনে সরকার তিন দিনে বই বিতরণের সিদ্ধান্ত নেয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, ওসি আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, প্রধান শিক্ষক রেজাউল করিম মন্ডল, আবুহেনা মোস্তফা কামাল, আজিমুদ্দিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও ইকতেখারুল ইসলাম প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের গৃহিত মহতী এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষে সারা দেশে বিদ্যালয়ের অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সকল বই তুলে দিচ্ছেন।

নতুন বছরের শুভেচ্ছা জানালেন নব নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ
আত্রাই :: নতুন বছর ২০২২ উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন বাসীকে এবং প্রবাসী বাঙালিসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নব নির্বাচিত চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ মামুন।

এ উপলক্ষে তিনি আজ শনিবার সকালে সাংবাদিকদের সাথে আলোচনাকালে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনোবা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।

তিনি আরো বলেন, আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করে সকল সংকট মোকাবিলা করবো ইনশাআল্লাহ্।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে আমি সবার সহযোগিতায় ইউনিয়ন বাসীর স্বপ্নময় সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গঠনে নিজেকে উৎস্বর্গ করে দিতে চাই।
আমি ইউনিয়ন বাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া পেলে বৃহত্তর নওগাঁ তথা আত্রাই উপজেলার মধ্যে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে পারব। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবো। আমি সকল সময়ে অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ্। আমি সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সর্বপরি সকলের সহযোগিতায় ১নং শাহাগোলা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)