শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দাযরা জজ আদালতের স্থগিতাদেশ অমান্য করে সন্ত্রাসীর কায়দায় প্রতিপক্ষের বাগানের গাছ কর্তন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দাযরা জজ আদালতের স্থগিতাদেশ অমান্য করে সন্ত্রাসীর কায়দায় প্রতিপক্ষের বাগানের গাছ কর্তন
বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাযরা জজ আদালতের স্থগিতাদেশ অমান্য করে সন্ত্রাসীর কায়দায় প্রতিপক্ষের বাগানের গাছ কর্তন

--- রুমা ( বান্দরবান ) প্রতিনিধি :: জেলা দাযরা জজ আদালতের স্থগিতাদেশ নির্দেশনা অমান্য করে প্রতিপক্ষে বাগান থেকে জোর পূর্বক প্রবেশ করে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাগান মালিকের গাছগুলো কেটে নেয়ার ফলে প্রায় লক্ষধিক টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে অভিযোগ করে জানিয়েছেন ক্ষতি শিকার সুইমংউ মারমা। বান্দরবানে রুমায় রুমা সদর ইউনিয়নের রুমাচড় পাড়ায় গত ১৬ জানুয়ারি দিন দুপরে সন্ত্রাসীর কায়দায় জোর পূর্বক ও অবৈধভাবে প্রতিপক্ষ বাগানে ঢুকে এ গাছ কাটার ঘটনা ঘটেছে। এই ঘটনায় হুমকির মূখে দিন যাপন করছেন বাগান মালিক ভিকটিম শৈমংউ মার্মা ও তার পরিবার সদস্য। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে শৈমংউ মার্মা চাষকৃত জমির মালিকানা বিরোধ চলছিল। এ জমির বিরোধ নিয়ে বান্দরবান জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতর একটি মামলা শৈমংউ মার্মা বিপক্ষে রায় হয়। এতে শৈমংউ মার্মা সংক্ষুব্দ হয়ে এই রায়ে বিরুদ্ধ বিজ্ঞ জেলা দায়রা জজ আদালতে স্থগিতাদেশ চেয়ে ফৌজদারী রিভিশন ১/২০২২ আনয়ন করে। এতে জেলা দায়রা জজ রিভিশন মামলা নিস্পতি না হওয়া পর্যন্ত বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, বান্দরবান এর মিস সি আর - ৪৯/২০১৭ মামলার বিগত ইংরেজি ২৫/১১/২০২১তারিখে আদেশের কার্যকারিতা স্থগিতাদেশ দেন। ভিকটিম শৈমংউ মার্মা অভিযোগ করে জানান, মাননীয় জেলা দায়রা জজ আদালত থেকে স্থগিতাদেশ প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমার প্রভাবশালী মেদুশে মার্মা ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে গত ১৬ জানুয়ারি আমার সৃজিত বাগানে অবৈধভাবে প্রবেশ করে গাছ গুলো কেটে নিয়ে যায়। ওই সময় গাছ না কাটতে অনুরোধ করলে মেদুসে মারমার লোকজন উত্তেজিত হয়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। মেদুসে মার্মা লোকজন জোর করে বাগান থেকে কেটে নেয়ার কারণে আমার একলক্ষ টাকার বেশি সমপরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও বাগানে সব গাছ গুলো কেটে নেয়ার হুমকি দিয়েছে মেদুসে গং। তিনি আরও অভিযোগ করে জানান, মেদুসে মার্মার নেতৃত্বে তার লোকজন কর্তৃক কেটে নেয়া সেগুন গাছগুলো আমি পরিশ্রম করে প্রায় ২৫ বছর আগে নিজ জমিতে লাগিয়ে ছিলাম। এ প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখেন রুমাচড় পাড়া থেকে ১০০ গজ দূরত্বে একটি জমিতে কেটে ফেলা বেশ কয়েকটি সেগুন গাছ পরে আছে। তিনটি জায়গায় বেশ কয়েকটি সেগুন গাছ পরে থাকা এসব গাছ গুড়ায় কেটে ফেললেও তখনো ডালপালাগুলো কাটা হয়নি। আড়া-আড়ি পরেছিল সেগুন গাছগুলো। গাছ কাটার এলাকায় ঘুরতে গিয়ে দেখা হয় ভিকটিম শৈমংউ মার্মা সঙ্গে। তিনি বলেন, এটি আমার জমি। এ জমিতে কেটে ফেলা সব গাছ আমার। জমিতে পরে থাকা গাছ গুলোর দিকে হাত দেখিয়ে শৈমংউ মার্মা এপ্রতিবেদক’কে বলেন এসব পরে যাওয়া গাছ গুলো লোভে বশত হয়ে মেদুসে মার্মা তার লোকজন নিয়ে গাছ গুলো কেটে দিয়েছে। তিনি একটি স্থানের দিকে হাত দেখিয়ে বলেন এ গাছ গুলো কাটা সময় মেদুসে মার্মা লোকজনের সাথে কয়েকজন পুলিশও ছিল। ওইসব পুলিশ সদস্যরাও মেদুসে মার্মা পক্ষ নিয়ে আমার আত্মসমর্থের কথা বলতে সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন শৈমংউ মার্মা। বিষয়টি জানতে চাইলে উপ- পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন মেদুসে মারমা রুমা থানা সাধারণ ডায়েরি করার প্রেক্ষিতে সরে জমিনে খোঁজ নিতে সেখানে গিয়েছিলাম। যাতে উভয় পক্ষের মধ্যে আইন নিজের হাতে না নেয়। তবে কারোর পক্ষ পাতিত্ব নেয়ার কথাটি সত্য নয় উল্লেখ করে এসআই অতিকুল ইসলাম বলেন সুইমংউ কিংবা চাইশেপ্রু মারমা বিজ্ঞ আদালতের যুক্তিগত কোনো কাগজ দেখাতে পারেনি তারা। এদিকে গত বুধবার সরে জমিনে ভোক্তভোগী সুইমং উ মারমা সঙ্গে আলাপকালে ঠিক ওই সময় গাছ কাটার স্পটে উপস্থিত হলে কথা হয়- শৈমংউ মার্মার কর্তৃক অভিযুক্ত সেই মেদুসে মার্মার সঙ্গে। জমিটি নিজের দাবি করে মেদুসে মারমা বলেন এ জমির বিপরীতে আমার বৈধ দলিল আছে। তাছাড়া এ জমি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে থেকে সম্প্রতি একটি মামলার রায় হয়েছে। ওই রায় আমার পক্ষে ছিল। তাই এ জমি আমার। সুতরাং নিজ জমি থেকে সেগুন গাছগুলো বিক্রির জন্য লোক লাগিয়ে কেটেছি। আপনার প্রতিপক্ষ ওই রায়ের বিরুদ্ধে জেলা দায়রা জজ আদালতে ফৌজদারী রিভিশন ১/২০২২ আনয়ন করার পর আদালত থেকে রিভিশন মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত ওই রায়ের আদেশ কার্যকারিতা স্থগিত করেছেন, তারপরও জোর করে কেন গাছগুলো কেটে ফেলেছেন এ প্রশ্নে মেদুসে মারমা বলেন আমাদের কাছে আদালত থেকে স্থগিতাদেশ এ ধরণের কোনো কাগজ আসেনি। ফলে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেটের রায়-ই আমার ন্যায়সঙ্গত আসল দলিল মনে করেন মেদুসে মারমা। তবে সুইমং উ মারমার নিয়োজিত আইনজীবী জিয়াউল মুঠোফোনে বলেন মিস সি আর -৪৯/২০১৭ নং মামলার বিগত ২৫/১১/২০২১ তারিখে বান্দরবানের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রায়ের আদেশ বিপরীতে সুইমংউ মারমা মাননীয় বিজ্ঞ জেলা দায়রা জজ আদালতে ফৌজদারী রিভিশন ১/২০২২ আনয়ন করলে মাননীয় দাযরা জজ আদালত থেকে রিভিশন মামলা নিস্পতি না হওয়া পর্যন্ত এই রায়ের কার্যকারিতা স্থগিত আদেশ দিয়েছেন। কাজেই জেলা দায়রা জজ আদালতের আদেশ অমান্য করে বাদী সুইমংউ মারমা সৃজন করা গাছগুলো কেটে নেয়ার বিষয়টি অন্যায় করেছে বিবাদী মেদুসে মারমা ও তার লোকজন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)