শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের পাহাড়তলীতে ময়লা-আবর্জনা বেচাকেনার হাট
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের পাহাড়তলীতে ময়লা-আবর্জনা বেচাকেনার হাট
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানের পাহাড়তলীতে ময়লা-আবর্জনা বেচাকেনার হাট

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: রাউজানের পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামে ভ্রাম্যমাণ হাট বসিয়ে এলাকার পরিবেশ দূষিত করে এমন অপচনশীল দ্রব্য ময়লা-আবর্জনার এক ব্যতিক্রমী হাট বসিয়ে স্থানীয় মেম্বার মো. সালাউদ্দিন কাদের কিনছে প্রায় ৫০ হাজার টাকার মতো ময়লা। তিনি ময়লা-আবর্জনা নগদ টাকা দিয়ে এই অস্থায়ী হাট থেকে প্রায় ৫শত বস্তা মতো এলাকার পরিবেশ দূষিত করেন এমন অপচনশীল দ্রব্য গুলো ক্রয় করেন তিনি। এই ভ্রাম্যমাণ বেচাকেনার হাটে সকাল থেকে শেখপাড়া গ্রামের ছোট-বড় সবাই নিজের এলাকার ও বাড়ির আশেপাশের পরিত্যক্ত প্লাস্টিক, পলিথিন, নানা রকম অপচনশীল দ্রব্য খুঁড়িয়ে বস্তা ভর্তি করে বিক্রি করতে নিয়ে আসেন এই অস্থায়ী হাটে। সকাল থেকে এলাকার অসংখ্যা ময়লা-আবর্জনা আসতে থাকে মেম্বার মো. সালাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ হাট। তিনি প্রতি বস্তা ২শত টাকা করে কিনে।
জানা যায়, এই কর্মসূচি হাতে নেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলার অংক হিসেবে ময়লা আবর্জনামুক্ত পরিস্কার-পরিচ্ছন্ন উপজেলা গড়তে এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে পরিবেশ যেমনি সুন্দর হবে, তেমনি কৃষি জমি গুলো এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ২৮ জানুয়ারী সকালে ৯নং পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই ময়লা-আবর্জনার হাটে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সালাউদ্দিন কাদের সভাপতিত্বে ও রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মো. নঈম উদ্দিন চৌধুরী সঞ্চালনায় বেচাকেনার হাটে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়–য়া মাইকেল, মহিলা ইউপি সদস্য অর্পিতা মুৎসুদ্দি, ইউপি সদস্য প্রসূণ মুৎসুদ্দি, আওয়ামীলীগ নেতা মো. আরবান, মুনির উদ্দিন চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মো. তানভীর, সহ-সভাপতি মো. মামুন, ছাত্রলীগ নেতা মো. রানা, সাব্বির, তুহিম চৌধুরী, আবদুল মোতালেবসহ প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)