শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » পরবাস » যুক্তরাজ্যের অভিবাসীদের নিয়ে লিবডেম নেতা অহিদ উদ্দিনের বই ‘বিহাইন্ড দ্যা উইন্ডো প্রকাশিত
প্রথম পাতা » পরবাস » যুক্তরাজ্যের অভিবাসীদের নিয়ে লিবডেম নেতা অহিদ উদ্দিনের বই ‘বিহাইন্ড দ্যা উইন্ডো প্রকাশিত
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্যের অভিবাসীদের নিয়ে লিবডেম নেতা অহিদ উদ্দিনের বই ‘বিহাইন্ড দ্যা উইন্ডো প্রকাশিত

--- লন্ডন, ২৭ জানুয়ারি ২০২২ :: যুক্তরাজ্যের লিবডেম ও বিকল্পধারার নেতা রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিনের লেখা দুইটি বই বাংলাদেশে প্রকাশিত হয়েছে।

জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ঢাকার কলি প্রকাশনী থেকে প্রকাশিত বই দু’টি হলো: ‘বিহাইন্ড দ্যা উইন্ডো ও ‘অ্যান অনফরগেটেবল ফ্যামিলি’ ( একটি অবিস্মরণীয় পরিবার )।

‘বিহাইন্ড দ্যা উইন্ডো যুক্তরাজ্যে অভিবাসী এশিয়ান ও আফ্রিকান সম্প্রদায়ের জীবনধারা নিয়ে সত্য ঘটনা অবলম্বনে রচিত। বইটি ব্রিটিশ ইতিহাসের এক সময়ের স্থিরচিত্র। বইটিতে যুক্তরাজ্যে অভিবাসী বাংলাদেশি পরিবারের সত্য গল্প যেমন রয়েছে, তেমনি রয়েছে পাঞ্জাবি ও চীনা সম্প্রদায়ের অভিবাসীদের ইতিহাস। এছাড়া যুক্তরাজ্যের রাজনীতি, অর্থনীতি, যোগাযোগ, বহুসাংস্কৃতিক সমাজ ইত্যাদির বিবরণ লিপিবদ্ধ হয়েছে। ‘বিহাইন্ড দ্যা উইন্ডো বইটিতে ১৯৬০, ৭০ ও ৮০-এর দশকে ব্রিটেনের বর্ণবাদী দল স্কিনহেডস, ন্যাশনাল ফ্রন্ট, রুড বয়েজ, পাঙ্কস-এর বর্ণবাদী আক্রমণসহ লেখকের চোখে দেখা নানা ঘটনার কথা বিধৃত হয়েছে।

লেখকের প্রকাশিত দ্বিতীয় বই ‘অ্যান অনফরগেটেবল ফ্যামিলি’ (একটি অবিস্মরণীয় পরিবার। বইটি বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত।) বইটি মোহাম্মদ অহিদ উদ্দিনের বংশধরদের তালুকদারির ইতিহাস নিয়ে রচিত। এছাড়া অহিদ উদ্দিনের তৃতীয় বই ‘অ্যা পাথ অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ যন্ত্রস্থ রয়েছে।

উল্লেখযোগ্য যে, মোহাম্মদ অহিদ উদ্দিন গত ৮ জানুয়ারি বাংলাদেশে আসেন এবং ২৬ জানুয়ারি পর্যন্ত অবস্থান করেন। বাংলাদেশে থাকাকালীন তিনি ঢাকায় তার বই তিনটির প্রকাশনা কাজে ব্যস্ত সময় অতিবাহিত করেন।

১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তিনি সিলেট সফর করেন। এ সময় অহিদ উদ্দিন সিলেট মহানগরীতে অবস্থিত হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, বিয়ানীবাজার, নিজ গ্রাম দেউলগ্রাম, জকিগঞ্জ, হবিগঞ্জের নবীগঞ্জ ও মৌলভীবাজার সফর করেন।

সিলেট ও নবীগঞ্জ সফরের সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল। অহিদ উদ্দিন ১৩ জানুয়ারি দৈনিক আলোকিত সিলেট-এর সাংবাদিকদের সঙ্গে পত্রিকা কার্যালয়ে মতবিনিময় করেন।

লিবডেম নেতা অহিদ উদ্দিন ২১ জানুয়ারি জাসদের সাধারন সম্পাদক ও ফেনী-১ আসনের এমপি শিরীন আখতারের সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে সাক্ষাৎ করেন। তিনি ২৩ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা দক্ষিণখানের সাবেক চেয়ারম্যান এস.এম তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হন।

অহিদ উদ্দিন ২৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং ২৭ জানুয়ারি লন্ডন সময় দেড়টায় লন্ডন পৌঁছান।





পরবাস এর আরও খবর

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)