রবিবার ● ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলা » লংগদুতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই
লংগদুতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই
ক্রীড়া পরিদপ্তর প্রণীত তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রমের কর্মসূচির আওতায় ২০২১-২০২২ রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে লংগদু উপজেলাতে স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে লংগদু উপজেলা পরিষদ মাঠে ৩০ জানুয়ারি রবিবার ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনুধর্ব-১৫) খেলোয়াড় বাছাই কার্যক্রম একটি ফুটবল প্রদর্শনী খেলা অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এতে ক্ষুদে ক্রীড়ামোদি বালক (অনুধর্ব-১৫) ২৪ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেছে।উক্ত খেলা থেকে খেলার বিচারকবৃন্দ প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় বাছাই করবে।বাছাইকৃত খেলোয়াড়রা জেলা সদরে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে।পরবর্তীতে ফুটবল খেলায় প্রতিভা ও দক্ষতা অর্জনের পাশাপাশি উপ-অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ওছমান গণি খেলাটি পরিচালনায় বিচারকের দায়িত্ব পালন করেছেন লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আব্দুল হালিম, করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. সিরাজুল ইসলাম ও মাইনী মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ইকতারুজ্জামান।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন