সোমবার ● ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় মায়ের হক আদায়ে অনড় যুবক
কুষ্টিয়ায় মায়ের হক আদায়ে অনড় যুবক
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: যুবক অভি এবার গিয়েছেন আদালতে। মায়ের হক কিছুতেই ছাড়তে নারাজ সে। কুষ্টিয়ার কোর্টপাড়া এলাকার নওশের আলী বিশ্বাসের ছেলে আল-বিরুনী অভি অনড় প্রয়াত মায়ের হক আদায়ে। শুধু তাই নয়,প্রয়াত নিঃসন্তান খালার উত্তরাধিকারের কাছ থেকে ক্রয়কৃত জমি দখলও দিচ্ছেন না তাঁরা। কুষ্টিয়া হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন নানা আমজাদ হোসেন শাহ। তার চার কন্যা সন্তানের মধ্যে প্রথম সন্তান আনজুমানারা বানু অর্থাৎ অভির মা। শহরতলীর কালিশংকরপুর মৌজার-আর,এস, ৫৬০১ দাগের সোনার মতো দামি .০০৮৬ একর প্রায় এক কাঠা জমির অংশীদার অভির মা’ও। কিন্তু সময়ের চাবিকাঠি, লোভের চতুরতা আর দখলের দৌরাত্ম্যে মায়ের অংশীদারিত্ব হারাতে বসেছে অভি। এমনটাই বক্তব্য ৩১ বছর বয়সী এই যুবকের। তিনি আরও বলেন, খালারা আমার অংশীদারিত্ব বুঝিয়ে দিতে চাইলেও দুই খালার স্বামী স্বাস্থ্য বিভাগের সচিব হাবিব খান এবং কৃষি ব্যাংকের সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল আলিম তাঁরা দুইজন তাদের পেশি শক্তি ও ক্ষমতার দাপট দেখিয়ে নানাভাবে হয়রানী করছে আমাকে। তাদের ক্ষমতা অপব্যবহার করে মামলাটিকে প্রভাবিত করতেও নানা তৎপরতা চালাচ্ছেন। অনেকটাই ক্ষমতা বলে কথা। তাদের কাছে অসহায় আমি। বিভিন্ন সময় হুমকি-ধামকিও দেওয়া হচ্ছে। মায়ের অংশীদারিত্ব ও তারই ক্রয়কৃত জমি দখল পেতে দ্বারে দ্বারে ঘুরছেন অভি। রোববার কুষ্টিয়া আদালত পাড়ায় এমন আক্ষেপ নিয়েই ঘুরছিলো এই যুবক। যা দৃষ্টি কেড়েছে অনেকেরই। সকলেরই ভরসা এখন আদালত। এ ব্যাপারে সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল আলিম সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সচিব হাবিব খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা