শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সরকারি কর্মকর্তা-সুধীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সরকারি কর্মকর্তা-সুধীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
রবিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সরকারি কর্মকর্তা-সুধীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

--- বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও সুধীজনের সাথে সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. মজিবর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বাসিয়া নদীরপাড়ের অবৈধ স্থাপনা, বিশ্বনাথ-জগন্নাথপুর ও বিশ্বনাথ-সিঙ্গেরকাছ সড়ক সংস্কার কাজের ধীরগতি, পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনার ভাগাড়সহ বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন। বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক এসব সমস্যা দ্রুত সমাধান ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপনে দ্রুত কাজ করা হবে বলে আশ্বাস দেন। এ সময় বিশ্বনাথ শিল্পকলা একাডেমির ভবন নির্মাণের জন্যে ২ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক নবীন সোহেল প্রমুখ।

এর আগে বেলা আড়াইটায় জেলা প্রশাসক মো. মজিবর রহমান বিশ্বনাথ থানা পরিদর্শন করেন তিনি। পরে তিনি উপজেলা ভূমি অফিস ও উপজেলা পরিষদের অভ্যন্তরে নির্মাণাধীন ভবনগুলো পরিদর্শন করেন। বিকেল ৫টায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলার অলংকারী ইউনিয়নের ৩য় পর্যায়ে নির্মাণাধীন গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।





আর্কাইভ