শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জাতীয় » ১২ বছরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » ১২ বছরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
বুধবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১২ বছরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

--- বিশ্বনাথ প্রতিনিধি :: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে। আমরা খুবই ভাগ্যবান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠায় ১২ বছরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়েছে।

সর্ব শ্রেণীর লোক আগের ছেয়ে ভালো অবস্থানে রয়েছে। আওয়ামী লীগ এ দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

২০৩১ সালের মধ্যে বাংলাদেশে কোন দারিদ্র থাকবে না। আমরা আশা করি বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা ২০৪১ সালের মধ্যে ইনশাহআল্লাহ আমরা অবশ্যই অর্জন করতে পারবো।

তবে অর্জন করতে হলে যে দল এই দেশ স্বাধীন করেছে, যে দলের কর্ম পরিকল্পনায় দেশের মঙ্গল সবসময় নিহিত তাদেরকে সুযোগ দিতে হবে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদÐ। আর শিক্ষকরা হচ্ছেন মানুষ তৈরী করার কারিগর।

এলাকায় শিক্ষার আলো জ্বালানোর জন্য প্রায় ২০ বছর ধরে কাজ করছে আলহাজ্ব এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট।

তারা মেধাবী শিক্ষার্থীদেরকে সুশিক্ষা অর্জনের জন্য স্কলারশীপ প্রদান করে আসছেন। আমাদের প্রজন্মকে যদি আমরা সুশিক্ষিত করে গড়ে তুলতে পারি তাহলে তারা একেকটি নক্ষত্র হবে। তাই প্রত্যেক শিক্ষার্থীরা নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারে আলহাজ্ব এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট কর্তৃক ২১তম বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী এমদাদুর রহমান এমদাদ’র সভাপতিত্বে এবং ট্রাস্টে সদস্য সচিব ও তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টের যুগ্ম সচিব মাওলানা আবুল কালাম আজাদ ও স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মকব্বির আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমেদ একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ ও ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম ইসরাইল আহমদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আনা মিয়া চৌধুরী, আল মদিনা দাখিল মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা হাজী ছমরু মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আরশ আলী গণি, কামাল বাজার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান একরামুল হক, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমজান আলী, বর্তমান প্রধান শিক্ষক আব্বাস আলী, লাউয়াই ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, জাফরাবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুক্তাদির, লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তজম্মুল আলী, নবারুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মুক্তিসেন সামন্ত, সিলাম পি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, সিলেট জেলা স্কাউটের সহকারী কমিশনার জায়েদুল আম্বিয়া কার্জন, আওয়ামী লীগ নেতা সামছুল হক, আনোয়ার আলী, গোলাম হোসেন মঞ্জুসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)