শিরোনাম:
●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
রাঙামাটি, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ফুটপাত হকারদের দখলে
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ফুটপাত হকারদের দখলে
রবিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ফুটপাত হকারদের দখলে

--- মো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলার পৌর এলাকার রাস্তার ফুটপাত দখল করে দেদারসে ব্যবসা করছে ব্যবসায়ীরা।

এতে ভোগান্তিার শিকার হচ্ছেন পথচারীরা। পৌর শহরের একমাত্র পুরান ও নতুন বাজার এলাকার বাসিয়া ব্রিজ ও এর আসেপাশ এলাকা এখন অস্থায়ী ব্যবসায়ীদের দখলে। সাধারণ মানুষের চলাচলের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠেছে ভ্রাম্যমান কাপরের দুকান, চটপটি দোকান।

ফুটপাতে সারাক্ষণ রাখা থাকে সিএনজি অটো রিক্সা এবং ব্যাটারী চালিত রিক্সাসহ আসপাশের নানান দোকানের মালামাল।

পৌর শহরের পুরারবাজার এলাকার ইউনিয়ন পরিষদের সামনে অবৈধ ভাবে গড়ে তুলা হয়েছে সিএনজি অটো রিক্সার এষ্টেন্ড। সামনের অংশ পর্যন্ত থাকা ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠছে কাচাঁবাজার, ফলের দোকান।

এ কারণে স্বচ্ছন্দে চলাচল করতে পারছে না পথচারীরা। যান চলাচলে ঘটছে ব্যঘাত, সারাক্ষণই লেগে থাকে জট। গত বেশ কয়েকদিন ধরে দেখা যায়, পৌর শহরের একমাত্র বাসিয়া ব্রিজ ও আশপাশের দুই পারে রাস্তা দখলে চলে গেছে।

সেখানে বসছে শতাধিক শাকসবজি, ফলমূল, তরিতরকারি ও চটপট্টির দোকান। তিন ফুট চওড়া ফুটপাত এত সরু হয়ে গেছে যে, হেঁটে চলাও যাচ্ছে না। ফুটপাত দখল করে এসব দোকানি বসছেন স্থায়ীভাবেই।

আর যাঁরা ফুটপাতে জায়গা পাচ্ছেন না, তাঁরা মালামাল নিয়ে বসে পড়েছেন রাস্তার ওপরেই। এমনকি রাস্তার বিভাজকের ওপরেও রাখা আছে ফলের ঝুড়ি, সবজির বস্তা প্রভৃতি। ফলে ঝুুড় নিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে মূল সড়কের মাঝপথ বরাবর।

এ বিষয়ে কথা হলে, সাংবাদিক কবি সাইদুর রহমান সাঈদ বলেন, কাউকে চাদা না দিয়ে হকারদের পক্ষে ফুটপাত দখল করে ব্যবসা করা সম্ভব নায়। এই পথেই আমাদের নিয়মিত যাতায়াত করতে হয়, কিন্ত বর্তমানে ফুটপাতের পুরো অংশই বাজার বসে গেছে। হেটেঁ চলাচলের আর কোন উপায় নেই। দিনদিন ফলের দোকান ও ফুটপাত দখলদাররা বেড়েই চলছে।

ফুটপাত দিয়ে হাটঁতে গিয়ে ভিড়ের কারনে সামনে এগোতে পারছিলেন না এক পথচারী। তিনি তখন আক্ষেপ করে বলেন, ফুটপাতের যেটুকু অংশ ফাঁকা আছে, সেটাতো লোকজনের চলাচলের নয়।

ওই অংশটায় ক্রেতাদের দাঁড়িয়ে কেনাকাটা করার জন্য। উল্লেখ্য জগন্নাথপুর রোডস্থ বিশ্বনাথ পুরানবাজার আল হেরা মার্কেটের সামনের সড়কে হেঁটে চলাচল করা ভাগ্যের ব্যপার। সিএনজি অটোরিক্সার অবৈধ পার্কিংয়ে আর ফুটপাতে ফলের দোকান সব মিলিয়ে একটা প্রচন্ড বিশৃঙ্খল অবস্থা, একটু পরপর লেগে যায় যানজট।

অপরদিকে ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, পুলিশ নিয়মিতিভাবেই যানজট মুক্ত করতে কাজ করছে। হকাররা দেশের একটি বড় ইস্যু, আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে কথা বলছি, আশারাখি এ বিষয়ে একটা সিদ্ধান্ধে যেতে পারবো।

এবিয়য়ে বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার ও পৌর প্রসাশক নুসরাত জাহানের সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা ও পৌর শহরে যে সকল অবৈধ দোকান ও যানবাহন রয়েছে তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে এবং ফুটপাত দখলমুক্ত করতে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ বিষয়ে কথা বলছেন বলে জানান।

জানতে চাইলে স্থানীয় নতুন বাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ বলেন, আমরা বারবার উপজেলা প্রশাসকের কাছে দখলের বিষয়ে আবেদন করছি কিন্তু ততপরতা না থাকার কারনে ফুটপাত দখল করে অবৈধ ভাবে দখলে মেতে উঠে।

দখলদারদের আয় রুজির উৎসই হলো ফুটপাত। এই উৎসকে জিইয়ে রাখতে ওইসব দখলদার ধর্ণা দেয় বিভিন্ন দুয়ারে। ধর্ণার পর ভাগবাটোয়ারায় উনিশ বিশ হলেই লোক দেখানো অভিজানে নামে স্বার্থ সংশ্লিষ্টরা।

কিছুক্ষণ পর বা কিছুদিন পরই ঘুরে ফিরে সেই চেহারায় চলে আসে বিশ্বনাথ পৌর শহরের দুই পারে থাকা অবৈধ ফুটপাত। তিনি বলেন, সামনে রমজান মাস, এই রমজান মাসের আগেই যেন ফুটপাত দখল মুক্ত করে মুক্ত চলাচলের জন্য মানুষকে ফুটপাত উপহার দিবেন প্রশাসন।





প্রধান সংবাদ এর আরও খবর

যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী

আর্কাইভ