সোমবার ● ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত
রাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় আজ “ঐতিহাসিক ৭ই মার্চ” জাতীয় দিবস পালন করেছে।
দিবসটি উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে “বঙ্গবন্ধু ম্যুরালে” পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।
এছাড়াও “বঙ্গবন্ধু ম্যুরালে” পুস্পস্তবক অর্পণ করার সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে প্রদত্ত ভাষণ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে প্রচার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, ছাত্র ও ছাত্রীদের আবাসিক হলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।





কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ