শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ মার্চ ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বঙ্গবন্ধুর জন্ম হয়ে ছিলো বলেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের স্থান হয়েছে : শফিক চৌধুরী
প্রথম পাতা » সকল বিভাগ » বঙ্গবন্ধুর জন্ম হয়ে ছিলো বলেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের স্থান হয়েছে : শফিক চৌধুরী
শুক্রবার ● ১৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর জন্ম হয়ে ছিলো বলেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের স্থান হয়েছে : শফিক চৌধুরী

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম হয়ে ছিলো বলেই বিশ্ব মানচিত্রে ‘বাংলাদেশ’ নামক স্বাধীন রাষ্ট্রের স্থান হয়েছে, লাল-সবুজের পতাকা উড়ছে। আর বাঙালী জাতি নিজের মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার পেয়েছেন। বিশ্ববাসীও জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ শুনেছেন।

জাতির জনক রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীত্ব চাননি, চেয়ে ছিলের বাঙালী জাতির মুক্তির সনদ ‘স্বাধীনতা’ অর্জন করতে। এজন্য তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। তবুও নিজের ব্যক্তি যস্বার্থ ত্যাগ করে বাঙালী জাতিকে স্বাধীনতা এনে তিনে সক্ষম হয়েছেন জাতির জনক। নিজের কর্মগুনেই বঙ্গবন্ধু আজ বিশ্ববাসীর মনে এক মহান নেতা হিসেবে স্থান করে নিয়েছেন।

তিনি বৃহস্পতিবার রাতে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর দেশ এগিয়ে যাচ্ছে দেখে বিদেশে বসে বিএনপির নেতা তারেক জিয়াসহ স্বাধীনতা বিরুধেীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে তাদের কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়ন ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বেই এদেশ এগিয়ে যাবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরুক আহমদ ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা শানুর আহমদ জয়দু ও শেষে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা খায়রুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সদস্য মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, মিয়াদ আহমদ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক বন ও পরিবেশ রুনু কান্ত দে, সদস্য আকবর আলী, মিজানুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন কয়েছ, যুক্তরাজ্যের ব্রাডফোর্ড যুবলীগের সহ সভাপতি পংকি মিয়া, পৌর আওয়ামী লীগের সদস্য ইয়াসিন আলী, মনোহর হোসেন মুন্না, দবির মিয়া, রাজু আহমদ খান, সাইদুল ইসলাম, শামছুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিনু, আব্দুস ছালাম, মোশাহিদ আলী, শেখ ফজর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আমরোজ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি তাজির আলী, শ্রমিক লীগ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ফজলু মিয়া, নওশাদ মিয়া, নাসির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মিয়া, আরব আলী ইরন, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, মারুফ মিয়া, আশরাফ উদ্দিন, শেখ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথে উপজেলা আ’লীগের উদ্যোগে তিন প্রবাসী নেতাকে সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সিলেটের বিশ্বনাথে বিদেশ যাত্রা উপলক্ষ্যে তিন প্রবাসী নেতাকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার রাতে দলীয় অস্থায়ী কার্যালয়ে ‘বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আশিকুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন কয়েছ, যুক্তরাজ্যের ব্রাডফোর্ড যুবলীগের সহ সভাপতি পংকি মিয়া’কে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া এবং সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী আশিকুর রহমান, দিলোয়ার হোসেন কয়েছ, পংকি মিয়া।

আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত তিন প্রবাসী আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক বন ও পরিবেশ রুনু কান্ত দে, সদস্য আকবর আলী, মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, ইয়াসিন আলী, মনোহর হোসেন মুন্না, দবির মিয়া, রাজু আহমদ খান, সাইদুল ইসলাম, শামছুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিনু, আব্দুস ছালাম, মোশাহিদ আলী, শাহনুর আহমদ জয়দু, শেখ ফজর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আমরোজ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি তাজির আলী, শ্রমিক লীগ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ফজলু মিয়া, নওশাদ মিয়া, ফয়জুল ইসলাম জয়, মুহিবুর রহমান সুইট, নাসির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, প্রচার সম্পাদক সিজিল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মিয়া, আরব আলী ইরন, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন মামুন, মিয়াদ আহমদ, মারুফ মিয়া, আশরাফ উদ্দিন, শেখ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে পথ শিশুদের জন্যবি শ্বনাথে মজনু ফোরামের ব্যতিক্রমী আয়োজন

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপজেলায় বসবাসকারী পথশিশুদের জন্য ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন ‘এম এ মজনু ফোরাম’। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পুরাণ বাজারস্থ সংগঠনের কার্যালয়ে কেক কাটেন সংগঠনের প্রতিষ্ঠা ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু।

উৎসব মুখর পরিবেশে কেক কাটা শেষে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের পক্ষ থেকে পথশিশুদের ইচ্ছানুযায়ী উন্নত মানের খাবারের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে খুবই আনন্দিত হয় পথশিশুরা।

কেক কাটা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, প্রচার সম্পাদক নিখিল পাল, যুবলীগ নেতা মাহবুব রহমান, মোহন মিয়া, আনহার আলী, নাহিদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ‘এম এ মজনু ফোরামের সার্বিক সহযোগীতায় এবং পাওয়ার ব্যান্ড বিশ্বনাথের আয়োজনে’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসায় দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠা, বিশ্বনাথ পাওয়ার ব্যান্ডের উপদেষ্ঠা ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনুর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।

পাওয়ার ব্যান্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আছমা জাহান সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর সহায়ক কমিটির সদস্য জহুর আলী, যুবলীগ নেতা মাহবুব রহমান, মোহন মিয়া, আনহার আলী, নাহিদ আহমদ, পাওয়ার ব্যান্ডের সভাপতি রিপন আহমদ প্রমুখ।





সকল বিভাগ এর আরও খবর

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)