শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট ব্রীজ ফাটল সৃষ্টি : ঝুঁকিপুর্ণ সেতু
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট ব্রীজ ফাটল সৃষ্টি : ঝুঁকিপুর্ণ সেতু
শুক্রবার ● ১৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট ব্রীজ ফাটল সৃষ্টি : ঝুঁকিপুর্ণ সেতু

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম-কাপ্তাই মহা সড়কের রাউজানের উরকিরচর ইউনিয়র ও হাটহাজারী মদুনাঘাট বাজার সীমনায় হালদা নদীর উপর নির্মিত সেতু মাত্র ১৭ বছরে মধ্যে ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে। জানা গেছে, মদুনাঘাট ব্রীজটি নির্মাণের পর থেকে যানবাহন চলাচল করলে ব্রীজটি কাঁপতে শুরু করে। ব্রীজের দু’পাশে পথচারী চলাচলকারী ফুটাপাট দিয়ে পথচারী চলাচলকারীরা জানান, ব্রীজটি দিয়ে যানবাহন চলাচল করার সময়ে ব্রীজটি ঝাঁকুনি দিলে ভয় লাগে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রীজটি ভেঙ্গে নতুন ব্রীজ করার দাবিও জানান তারা। সরজমিনে পরিদর্শন কালে দেখা গেছে, ব্রীজের পাশে নির্মান করা ফুটফাতের মধ্যে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ব্রীজের গোড়ালী রক্ষায় পাথরের বাধ ও ফাটল সৃষ্টি হয়েছে। মদুনাঘাট ব্রীজ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাউজান, রাঙ্গুনিয়া, কাপ্তাই উপজেলার হাজার হাজার মানুষ যানবাহনে করে চলাচল করে থাকে। রয়েছে রাউজান অংশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কাপ্তাই অংশে সুইডিশ টেকনিক্যাল কলেজ। জানা যায়, বিএনপি জামাত সরকারের শাসন আমলে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের হালদা নদীর উপর মদুনাঘাট বীজ নির্মান কাজটি করেন প্রয়াত আওয়ামী লীগ নেতা ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকুর মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এটকো ফারিসা ইন্টারন্যাশনাল। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে ব্রীজের নির্মাণ কাজটি সম্পন্ন করেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। নির্মাণ কাজ শেষ হলে ব্রীজটি উদ্বোধন করেন তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা যুদ্ধপরাধের মামলায় মৃত্যুদন্ড হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। ২০০৭ সালে ব্রীজটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। স্থানীয়রা মনে করছেন হালদা নদীর উপর নির্মিত ব্রীজটির নিচ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ব্রীজের গোড়ালী রক্ষায় পাথরের দেওয়া বাধের মধ্যে ফাটল ধরে। এছাড়া ব্রীজের নির্মান কাজের অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন এলাকার লোকজন ।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমাকে ফোন করে জানতে চাইলে, তিনি বলেন, মদনাঘাট ব্রীজের পাশে ফুটপাতে লোকজন চলাচলের স্থানে কয়েকটি স্লাব ভেঙ্গে গেছে। আমরা তা সাথে সাথে মেরামত করে দিয়েছি। ব্রীজটি নির্মান কাজ প্রসঙ্গে তিনি বলেন, ব্রীজটি যখন নির্সিত হয় তখন আমি দায়িত্বে ছিলাম না। তাই আমি ব্রীজের নির্মান কাজ সর্ম্পকে কিছু বলতে পারবোনা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)