শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ মার্চ ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে দশঘরে টিকে আছে ঐতিহ্যের গরুবারি
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে দশঘরে টিকে আছে ঐতিহ্যের গরুবারি
শনিবার ● ১৯ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দশঘরে টিকে আছে ঐতিহ্যের গরুবারি

--- মো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: গ্রামীণ ঐতিহ্যের অন্যতম একটি বাহক গরুবারি। দৈনিক পৃথিবীতে জ্যামিতিকহারে মানুষ বাড়ছে। বাড়ছে ঘরবাড়ি। তৈরি হচ্ছে নতুন নতুন ভবন। কমার্শিয়াল যুগে দিনকে দিন ফসলি জমি কমে যাওয়ার ফলে যান্ত্রিক পৃথিবী থেকে ক্রমশ হারিয়ে যাওয়ার পথে গ্রাম বাংলার অনেক ঐতিহ্য।

এক এক করে যখন প্রায় সকল ঐতিহ্য যাদুঘরে যাওয়ার পথে ঠিক তখন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের বাসিন্দারা ধরে রেখেছেন পূর্ব পুরুষের রেখে যাওয়া শত শত বছরের পুরনো ঐতিহ্যের গরুবারি।

খুব ছোটবেলা আমাদের নিহালের নোয়াগাঁও গ্রামের গরুবারির সাথে দশঘর গ্রামের গরুবারির গরু মিশে যাওয়ার ভয়ে আমরা মাঝখানে রাস্তায় পাহারা রাখতাম। যাতে এক বারির গরু অন্য বারিতে না ঢুকে। আবার এমন পাহারাও থাকতো যাতে যার যার সীমানায় যার যার গরু চরায়।

আশপাশের যেসকল গ্রামের বড়ো বন ছিল তারাও প্রায় সকলে অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষের প্রথম দিকে শুরু করে চৈত্রের শেষ বা বৈশাখের প্রথম দিকে গরুবারি বন্ধ করতো।

গরুবারি চলতো পালাক্রমে। প্রতিদিন গ্রামের দুই ঘরের লোক পালা করে গরু রাখালি করবে। যে দুই ঘরের পালা আসতো তারা হয় নিজে পাহারা দিতো না হয় লোক ভাড়া করে সারাদিন গরু রাখালি করাতো।

বাদ ফজর থেকে গরু রাখালি শুরু করে আসরের আযানের সাথে সাথে রাখালি শেষ হতো। তারপর যার যার গরু তারা নিজে গিয়ে বাড়িতে নিয়ে আসতো। আমিও আমার কাজের লোকের সাথে অনেকবার গরুবারি দিতে সারাদিন বনে কাটিয়েছি।

ঐতিহ্যের এই গরুবারিতে মানুষ কতটুকু লাভবান হতো সেটা আজকের অনেকে হয়তো বুঝতেই পারবে না। কারণ এখন অনেকেই বানিজ্যিকভাবে গরু লালন পালন করে তাই তাদের আর গরুবারি প্রয়োজন পড়ে না।

তাছাড়া অনেকে চাইলেও হয়তো গরুবারি করতে পারে না কারণ গরুবারির জন্য যে পরিমাণ খোলা বন বা জায়গা প্রয়োজন সে পরিমাণ বন হয়তো এখন নেই।

তখনকার সময় মানুষ হালচাষের জন্য দামড়া, মাইরের জন্য ষাঁড়, দুধ এবং বাচ্চা উৎপাদনের জন্য গাভী পালন করতো। আজকের মতো তখন গরুকে মোটাতাজা আর মাংসের জন্য লালন পালন করা হতো না। তাই তাদের সারাদিন গরুর পেছনে পেছনে লেগে থাকতে হয়নি।

কোনোমতে গরুকে তার কাজের জন্য শারিরীকভাবে সুস্থ রাখতে পারলেই হতো।
গরুবারির সিজন বন্ধ হয়ে গেলে তখন সবাই আলের ঘাস, ক্ষেতের ঘাস, বর্ষায় নৌকা করে বিল-ঝিলের ঘাস কেটে গরুকে খাওয়াতো। সন্ধ্যায় হয়তো চালের কুড়া পানিতে মিশিয়ে খাওয়াতো। মুখে রুচি হওয়ার জন্য গুড়ের ছিটা কুড়ার সাথে মিশিয়ে দিতো।

সমষ্টিগত গরুবারি মানুষকে সারাদিন গরুর পেছনে না রেখে সাংসারিক কাজকর্ম নির্বিগ্নে সম্পাদন করার সুযোগ করে দিতো। পুরো তিনমাসে বড়জোর এক থেকে দুদিন বা তিনদিন মানুষ গরুর পেছনে খরচ করেছে।

বাকিটা সময় সাংসারিক কাজে ব্যয় করতে পেরেছে। অথচ এখন গরুবারি উঠে যাওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। সকাল সন্ধ্যা গরুর পেছনেই কাটাতে হচ্ছে তাদের।
যুগ যুগ ধরে চলে আসা গ্রামীণ এই ঐতিহ্য আর কতদিন ধরে রাখতে পারে দশঘরের মানুষ সেটাই এখন দেখার বিষয়।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)