বুধবার ● ১৮ মে ২০২২
প্রথম পাতা » খেলা » আত্রাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের উদ্বোধন
আত্রাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের উদ্বোধন
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ অনুর্ধ ১৭ বালক ও বালিকা উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এর উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, নাজমুল হক নাদিম, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, শেখ মো. মঞ্জুরুল আলম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার আট ইউনিয়নের মধ্যে প্রথম দিন হাটকালুপাড়া বনাম কালিকাপুর এবং আহসানগঞ্জ বনাম ভোঁপাড়া ইউনিয়ন অংশগ্রহণ করে।
আত্রাইয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
আত্রাই :: নওগাঁর আত্রাই উপজেলা আ’লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
১৭ মে মঙ্গলবার সকালে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্তের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় বিভিন্ন মোড়ে মোড়ে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ প্রমুখ। এসময় আ’লীগ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন