শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কেপিএম সিবিএ নেতাদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কেপিএম সিবিএ নেতাদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা
শনিবার ● ২৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেপিএম সিবিএ নেতাদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা

--- কাপ্তাই প্রতিনিধি ;: চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোদ্ধে মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানী মূলক এক মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ মে’ ২০২২ তারিখে রাঙামাটি চীফ জুডিসিয়াল আদালতে মামলাটি দায়ের করেন কেপিএমে কর্মরত ও কেপিএম ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম ইমরান হাসান, পিতা- মোঃ দাউদ আলী। তিনি মিল আবাসিক এলাকার ৬ নং লাইন ও চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু এক অভিযোগে জানান, মামলার বাদী প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। তারা জানান, বাদী ইমরান হাসান মামলার আর্জিতে অভিযোগ করেন গত ২৪/০৪/২০২২ তারিখ আমরা তার কাছ থেকে ৮ লাখ টাকা চাঁদা দাবি করেছি। চাঁদা দিতে অস্বীকার করায় আমরা বাদীর পরনের প্যান্ট থেকে ৫ হাজার টাকা চুরি করি এবং রাত প্রায় ১২ টা থেকে সাড়ে ১২ টার মধ্যে তার ৬ নং লাইনের বাসা হতে তাকে বলপূর্বক তুলে নিয়ে রাতভর কেপিএম ইঞ্জিনিয়ার কলোনিতে বেঁধে রেখে নির্যাতন করি। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্যেশ্য প্রনোদিত।
তারা আরও জানান, মামলার ঘটনাস্থল ইঞ্জিনিয়ার কলোনি থেকে তাদের বাসা বারঘোনিয়া কলোনির দূরত্ব প্রায় আধা কিলোমিটারের বেশী। বারঘোনিয়া কলোনি থেকে ইঞ্চিনিয়ার কলোনি যেতে হলে প্রথমে কেআরসি স্কুল, তার কিছু দুর পরে কেপিএম এমডি বাংলা গেইট সিকিউরিটি পোষ্ট এবং অফিসার বাংলা ও শিশু বিদ্যালয় সিকিউরিটি পোষ্ট পার হয়ে যেতে হয়।
এছাড়া ইঞ্জিনিয়ার কলোনির পশ্চিম পাশে ডিসিএল বাংলা পুলিশ ক্যাম্প, দক্ষিণে কেআরসি ও কেপিএম প্রশাসনের গেইট সিকিউরিটি পোষ্ট এবং পূর্বে কর্ণফুলী নদীর পাড়ে কেপিএমের -ওয়াটার প্ল্যান্ট সিকিউরিটি পোষ্ট ও উত্তরে অফিসার বাংলা সিকিউরিটি পোষ্ট রয়েছে।
আর এই ইঞ্জিনিয়ার কলোনিতে বসবাস করেন স্থায়ী ও অস্থায়ী অনেক শ্রমিক কর্মচারী। বারঘোনীয়া কলোনির ৬ নং লাইনে ইমরানের বাসা থেকে ইমরানকে টেনে হেছড়ে নেওয়ার সময় ইমরানের বাসার দুই পাশের কেউ দেখছে কিনা এবং কোন জনপ্রতিনিধি এই ঘটনা শুনেছে কিনা আপনারা সাংবাদিকরা তা যাচাই করুন এবং খবর নিয়ে দেখেন।
এবিষয়ে শনিবার (২৮ মে) সকাল ১১ টায় মুঠোফোনে জানতে চাওয়া হলে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মামুন এবং ঘটনাস্থল ইঞ্জিনিয়ারিং কলোনির ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসনাত খোকন জানান, আমরা এই ধরনের কোন ঘটনা শুনেনি।
জানতে চাইলে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, আমি এধরনের কোন ঘটনা শুনেনি এবং এমন ধরনের বিষয়ে কেউ অভিযোগও করেননি। কেপিএম ডিসিএল বাংলার পুলিশ পরিদর্শক দীপক বড়ুয়া (বাদী ইমরানকে যে কলোনী হতে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেই একই কলোনীতে তিনি বসবাস করেন) জানান, এধরনের কোন ঘটনা আমি জানি না, এবং কোন ঘটনা ঘটলে সাথে সাথে আমরা থানাকে অবহিত করি।
কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেনের নিকট শনিবার বেলা সাড়ে ১১ টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, একমাস আগে মিল এলাকায় এধরনের কোন ঘটনা ঘটেছে সেটা আমি শুনিনি। তবে বাদীর মামলার পর সিবিএ সভাপতি বিষয়টি আমাকে অবহিত করেছেন।
এবিষয়ে শনিবার সকালে মুঠোফোনে মামলার বাদী এস এম ইমরান হাসানের নিকট জানতে চাওয়া হলে তিনি সকল অভিযোগ সত্য বলে এই জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

আর্কাইভ