শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ মে ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৪’শ ৩৩ জন বিএনপির নেতাকর্মীর নামে গাবতলী থানায় মামলা : গ্রেফতার-৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৪’শ ৩৩ জন বিএনপির নেতাকর্মীর নামে গাবতলী থানায় মামলা : গ্রেফতার-৩
মঙ্গলবার ● ৩১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪’শ ৩৩ জন বিএনপির নেতাকর্মীর নামে গাবতলী থানায় মামলা : গ্রেফতার-৩

--- আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি  :: বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ সর্বমোট ৪’শ ৩৩জন বিএনপির নেতাকর্মীদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ৩১মে মঙ্গলবার গাবতলী মডেল থানায় মামলাটি দায়ের করেন পৌর আ.লীগের সভাপতি আজিজার রহমান পাইকার। পুলিশ এ মামলায় এজাহারভূক্ত তিনজনকে গ্রেফতার করে ৩১মে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলো, গাবতলী পৌরসভাধীন পূর্বপাড়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আবু জাফর (৩৩) ও হাবিবুল্লাহ আকন্দ (২৯) এবং গাবতলীর সোনারায় ইউনিয়নের খুপি দড়িপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে বাবু মিয়া (৪৫)। এ ব্যাপারে গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম বলেন, পৌর আ.লীগের সভাপতি আজিজার রহমান পাইকার ৩১মে মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনকে প্রধান করে ১’শ ৩৩জনের নাম উল্লেখ করে এবং ২’শ থেকে ৩’শ জনকে অজ্ঞাত বলে মডেল থানায় বাংলাদেশ দন্ডবিধিসহ বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৩৩। উল্লেখ্য, মহিলাদলের নেত্রী সুরাইয়া জেরিন রনি বিএনপির এক সম্মেলনে প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন বক্তব্য দেয়। এরই প্রতিবাদে গত ৩০ মে উপজেলা আ.লীগের উদ্যোগে গাবতলী পৌর সদরে এক বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বিএনপি-আ’লীগের সংঘর্ষ বেঁধে গেলে মামলার বাদীর স্ত্রী আছমা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গুরুতর আহত হন।

বাগবাড়ীতে ইতিমদের মাঝে খাবার বিতরণ
আল আমিন মন্ডল, বগুড়া :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার (৩১শে মে২২) বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও ইতিমখানায় দোয়া মাহফিল শেষে ইতিমদের মাঝে খাবার বিতরন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন নশিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, বিএনপির নেতা অধ্যক্ষ ফজলার রহমান, শাহীন সরকার, জহুরুল ইসলাম, প্রভাষক মাহবুবুর রহমান, আব্দুল মান্নান, মিল্লাত হোসেন, মতিয়ার রহমান, নশিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনজু মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুগ্ম আহবায়ক মোমিনুল হাসান মমিন, ইউনুছ আলী গেদা, সদস্য সবুজ, সুমন, সাইফুল, রফিকুল, নশিপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আয়নাল হক, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, ছাত্রদল নেতা জুয়েল, সুমন, তারিকুল, রাশেদ, মিনহাজ, শাহজাহান, সিয়াম প্রমূখ।

শিক্ষক শাহজাহানের জানাযা সম্পন্ন
বগুড়া :: বগুড়া গাবতলীর রামেশ^রপুর উত্তরপাড়া কাছে মিয়া মহিলা (বালিকা) দাখিল মাদ্রাসার শিক্ষক কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের মাওঃ শাহজাহান আলী (৬৫) গতশনিবার ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। মীরপুর গ্রামে মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি ১ছেলে ও ১কন্যা’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নামাজের জানাযা’য় অংশ নেন মাও আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, সমাজসেবক আব্দুস সবুর সবুজ, আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাদশা, মরহুমের পুত্র সাব্বির আহম্মেদ’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লীগন। মরহুম মাওঃ শাহজাহান আলী মীরপুর গ্রামের মৃতঃ মোবারক আলীর পুত্র ছিলেন।

নশিপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
বগুড়া :: বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ইং অর্থ বছরে মোট ১ কোটি ১২ লক্ষ ৯১ হাজার ৩ শত ৭১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ রাজ্জাকুল আমিন রোকন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য রুমিয়া আকতার, হাওয়া খাতুন, রুমি খাতুন, নুরুন্নবী, আব্দুল লতিফ, সাহিন আলম সেলিম, ওবাইদুল হক, ফরিদুর রহমান, আনজু মন্ডল, নজরুল ইসলাম শাহ, আব্দুর রহিম। গন্যমান্যদের মধ্যে শাহীন সরকার, বেলাল হোসেন, এনামুল হক, সোহাগ সরকার, নাছিম তালুকদার, আবু জুয়েল’সহ সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামপুলিশবৃন্দ প্রমূখ।

দূর্গাহাটা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
বগুড়া :: বগুড়া গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ইং অর্থ বছরে মোট ১ কোটি ৯৮ লক্ষ ৯৬ হাজার ১ শত ৩১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীদুল কবির টনি। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব তহমিনা আকতার, ইউপি সদস্য পাপিয়া বেগম, রাখি আকতার, মিলেদা বেগম, রফিকুল ইসলাম, জাকের হোসেন, আব্দুল মোত্তালেব, সুজন আহম্মেদ, জুয়েল আহম্মেদ, সাদ্দাম হোসেন, আমিনুল ইসলাম আমিন, আতোয়ার হোসেন’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামপুলিশবৃন্দ প্রমূখ।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)