বুধবার ● ৮ জুন ২০২২
প্রথম পাতা » ঢাকা » জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের ছাত্রলীগের হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের ছাত্রলীগের হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সাধারণ সম্পাদক সাইফুল হক আজ সন্ধ্যায় গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জোনায়েদ সাকিসহ ‘গণতন্ত্র মঞ্চ’ এর নেতা কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা আক্রমণ ও তাদেরকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের উপস্থিতেই ছাত্রলীগ নেতৃবৃন্দের উপর এই হামলা চালিয়েছে।
তিনি বলেন, সীতাকুন্ডের মর্মান্তিক ঘটনায় অগ্নিদগ্ধদের দেখতে যেয়ে এই হামলা সরকার ও সরকারি দলের নগ্ন ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ। এই দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
তিনি অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গনতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ এর কর্মসূচী ঘোষণা করা হয়েছে।





গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে
খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি