শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ জুন ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক
বুধবার ● ৮ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৩টি চোরাই গরু ও জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।

আটককৃতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মৃতঃ আঃ ছাত্তারের ছেলে অব্দুল কাদের (৫০) ও নবাবগঞ্জ উপজেলার মৃতঃ ফসির উদ্দিনের ছেলে মজিদুল ওরফে মইদুল (৩৫)। অপর দুজন হলো বগুড়া জেলা সদর এলাকার মৃতঃ সাদেক মন্ডলের ছেলে পিকআপ ড্রাইভার তোফাজ্জল (৪৭), ও মৃতঃ জাহিদুলের ছেলে গড়ীর হেলপার ছমির উদ্দিন ওরফে ডাবলু (২৮)।

জানা যায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সকালে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌরসভার নিতাই সাহা নামক স্থানে কারিগরি কলেজের সামনে চেকপোস্টে ডিউটি কালীন সময়ে সন্দেহভাজন একটি পিকআপ গাড়িকে থামায়। এ সময় পিকআপ ভ্যানে ৩ টি গরু দেখতে পেয়ে পুলিশ তাদের গরু সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে গরুগুলি উদ্ধার পূর্বক পিকআপ ভ্যানটি (যাহার নাম্বার নঁওগা-ড-১১-০০৪০) জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে একটি চোরাই মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার ৮ জুন সকালে তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)