শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » নগদের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজার ইব্রাহিম গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম » নগদের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজার ইব্রাহিম গ্রেপ্তার
শুক্রবার ● ১৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নগদের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজার ইব্রাহিম গ্রেপ্তার

--- আমির হামজা, স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা (অর্থ আদান-প্রদানের পরিসেবা) নগদ এর ডিস্টিবিউশ ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার ৮’শ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ১৫ জুন বুধবার দুপুরে অভিযুক্ত মো. ইব্রাহিম (২৯) কে চট্টগ্রাম আদালতে সোপর্দ করেছেন পুলিশ। এর আগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের ছেলে ও নগদ’র রাঙ্গুনিয়া অফিসের ডিস্টিবিউশন ম্যানেজার।
এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ জুন) নগদ’র রাঙ্গুনিয়া অফিসের ডিএসও’দের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকার হিসাব বুঝে নিয়ে রাউজান নোয়াপাড়া অফিসে টাকা জমা না করে আত্মগোপনে চলে যায়। মোবাইল ফোনও বন্ধ রাখেন। পরে প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত মঙ্গলবার রাউজান থানায় এজাহার দায়ের করেন ডিউস্টিবিউশন পরিচালক (রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও কাপ্তাই থানা) মো. সাহিনুর ইসালাম। এরপর উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিউস্টিবিউশন পরিচালক (মো. সাহিনুর ইসালাম বলেন, নগদ’র ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান ডিস্টিবিউশন ম্যানেজার ইব্রাহিম। পরে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তায় গড়মিল পরিলক্ষিত হওয়ায বিষয়ে প্রতিষ্ঠানের এম.ডি মহোদয়কে অবহিত পূর্বক থানায় এজাহার দায়ের করি। এই প্রসঙ্গে মামলার তদন্তকারী অফিসার উপপরিদশক খোরশেদ আলম বলেন, ‘ নগদ নামে একটি প্রতিষ্ঠানের ডিস্টিবিউশন ম্যানেজার ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকা প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগ এনে থানায় এজাহার দিলে মামলা রুজু করা হয়। মামলার তদন্ত চলমান আছে; আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’

রাউজানে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ফলজ চারা বিতরণ
রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামীণ ব্যাংক শাখায় তাদের ৩ হাজার সদস্যদের মাঝে ৩টি করে মোট ৬ হাজার ফলজ, বনজ, ঔষধি চারা বিতরণ করা হয়েছে। ১৫ জুন বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ঊনসত্তর পাড়া গ্রামীণ ব্যাংক শাখা চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচি ও চারা বিতরণ উদ্বোধন করেন রাউজান এরিয়া ম্যানেজার এ.বি মোহাম্মদ উল্যা। উক্ত শাখার ম্যানেজার মো: আলী আকবর দুলাল এর পরিচালনায় বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণে আরও উপস্থিত ছিলেন, সেকেন্ড ম্যানেজার কুমকুম হোড়, অফিসার সৈকত মহাজন, মিল্কি কর্মকার, ভবতোষ কুমার দে, মারুফ হোসেন, প্রোগ্রাম অফিসার কবীর আহম্মদ, অফিস সহকারী সুমন ও শ্যামল প্রমুখ। এছাড়াও জনশুমারি ও গৃহগণনা সম্পর্কে তাদের সদস্যদের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সবাই সঠিক তথ্য দিতে আহ্বান জানান। এবং গ্রামীণ ব্যাংকের নতুন ঋণ সম্পর্কে সদস্যদের মাঝে ত্রৈমাসিক কেন্দ্র প্রধান বৈঠকে আলোচনা করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)