শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ট্রাকের সঙ্গে বাসের ঘর্ষণে কেটে পড়ে গেলো নারীর হাত
প্রথম পাতা » খুলনা বিভাগ » ট্রাকের সঙ্গে বাসের ঘর্ষণে কেটে পড়ে গেলো নারীর হাত
শুক্রবার ● ১৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাকের সঙ্গে বাসের ঘর্ষণে কেটে পড়ে গেলো নারীর হাত

--- ঝিনাইদহ প্রতিনিধি :: ‘যশোর থেকে বাসে ওঠার পর বারবার বলছিলাম বাম সাইডে সিট ফাঁকা আছে, আমি বাম সাইডেই বসবো। কিন্তু বাসের লোক আমাকে বাম সাইডের বদলে ডান সাইডে জোর করে বসায়। এরপরই দ্রুত গতিতে বাসটি চলতে থাকে। পথে কালীগঞ্জে এলে একটি ট্রাককে অতিক্রম করার সময় আমার হাতটি কেটে পড়ে যায়। আমি আর কখনো ডান হাত ফিরে পাবো না।’এভাবেই কথা গুলো বলতে বলতে হাসপাতালের শয্যায় জ্ঞান হারিয়ে ফেলেন গৃহবধূ সুফিয়া (৪২)। যশোর থেকে আসা গড়াই পরিবহনের মাছরাঙ্গা ট্রাভেলসের গাড়িতে সুফিয়ার হাত কেটে পড়ে যায়। বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে ঝিনাইদহ কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত সুফিয়ার বাড়ি সাতক্ষীরায়। তিনি বাসযোগে শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। তবে সাতক্ষীরা জেলার কোনো জায়গায় তার বাড়ি এবং শৈলকুপায় কোন আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তা জানা যায়নি।দুপুর আড়াইটার দিকে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যশোর থেকে ঝিনাইদহের দিকে আসছিল। পথে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাককে অতিক্রম করছিল। এ সময়ই কাটা পড়ে সুফিয়ার ডান হাত। সুফিয়া তার ডান হাত জানালার বাইরে বের করে রেখেছিলেন। ট্রাকের ঘর্ষণে তা কেটে পড়ে যায়। কাটা হাতটি রাস্তায় থ্যাঁতলানো অবস্থায় পাওয়া গেছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে এক নারীর রক্তমাখা কাটা হাত পেয়েছি। তবে আশপাশের এলাকায় খোঁজ নিয়ে আহত কোনো রোগী পাওয়া যায়নি। পরে জানা যায়, আহত ওই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়দা বলেন, ‘আহত নারীর ডান হাত কেটে পড়ে গেছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার শারীরিক অবস্থাও খুবই খারাপ। তাকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।’

বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে ঝিনাইদহে শ্রমিকদের সড়ক অবরোধ

ঝিনাইদহ :: বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে ঝিনাইদহে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ঝিনাইদহের সকল রুটে যান চলাচল বন্ধ ছিল। শ্রমিকরা জানান, বুধবার বিকেলে শহরের পুরাতন হাটখোলা স্ট্যান্ডে একটি বাসের সুপারভাইজারকে মারধর করে ইজিবাইক চালকরা। এরই প্রতিবাদে সকালে শহরের চুয়াডাঙ্গা ও আরাপপুর বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা, ঝিনাইদহ-কুষ্টিয়াসহ ৪ রুটে যানচলাচল। এত চরম ভোগান্তীতে পড়ে সড়কে চলাচলকারীরা। পরে পুলিশ এসে বিষয়টি তদন্ত করে দোষীকে গ্রেফতারের আশ^াস দিলে অবরোধ তুলে নেয় বাস শ্রমিকরা।

ঝিনাইদহে ফিল্মি স্টাইলে জমি দখল
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে ফিল্মি স্টাইলে এক ব্যক্তির ৩ বিঘা জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় ভুক্তভোগী ওই পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে প্রভাবশালী ওই ভূমিদস্যুরা। জানাযায়, মিয়াকুন্ডু গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে উলফাৎ হোসেন, মৃত আসাদুর রহমানের ছেলে মেহেদি হাসান লিপু, জাহিদুর রহমান মিয়াকুন্ডু গ্রামের মাঠে পৈতৃক সুত্রে পাওয়া জমি দির্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল। হঠাৎ গতকাল সকালে ওই গ্রামের ভূমিদস্যু মওলা বক্স ও তার ছেলে ইরাক আলী, হারুন, ওয়ালিদ হোসেন, মিটুল হোসেন, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, সোলাইমান হাসুয়া, রামদা, লাঠি দিয়ে ২৬৫ নং মৌজার জমিতে হাজির হয়। তারা জমির আইলে (সিমানা) দাড়িয়ে জমিতে নিজেদের মালিকানা স্বত্ব রয়েছে দাবী করে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে চলে যায়। একে একে তারা ওই ৩ জনের জমি জোরপুর্বক দখল করে নেয়। এ বিষয়ে ভুক্তভোগীরা বাঁধা দিলে তাদের হত্যার হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী মেহেদি হাসান লিপু বলেন, হঠাৎ করে তারা জমি দখল করে নিয়েছে। আমরা বছরের পর বছর ধরে জমি ভোগ করে আসছি। কিন্তু তারা ফিল্মি স্টাইলে আমাদের জমি দখল করে নিয়েছে। জমিতে যদি তাদের ভাগ থাকে তাহলে স্থানীয় ভাবে বসে সমাধান করে নিবে বা আইনের মাধ্যমে ফিরিয়ে নিবে। এভাবে সন্ত্রাসী স্টাইলে জমি দখল করল তারা। আমরা জমিতে গেলে আমাদের হত্যার হুমকি দিচ্ছে। এঘটনায় উলফাৎ হোসেন বাদী হয়ে সদর থানায় ১১ জনের নাম উল্লেখ্যঃ করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত মওলা বক্সের ছেলে মিটুল হোসেন বলেন, জমিজমার বিষয় আমি কিছু জানিনা। উলফাৎ হোসেন আমাদের নামে সদর থানায় একটি অভিযোগ করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহে ২২ ঘন্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত হলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক

ঝিনাইদহ :: সমস্যা সমাধানের ফলপ্রসূ আলোচনার আশ^াসে ২২ ঘন্টা পর মুক্ত হলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা: শুখেন্দু শেখর গায়েন। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তিনি মুক্ত হন। বুধবার দুপুর ২ টা থেকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজে তাকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। তবে আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা শিক্ষার্থীদের। তারা জানায়, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে গত কয়েকদিন যাবত সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করে আসছে শিক্ষার্থীরা। বিষয়টি জানতে বুধবার দুপুরে ডা: শুখেন্দু শেখর গায়েন কলেজে এলে তাকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। আগামী ২০ জুন ঢাকায় প্রাণী সম্পদ অধিদপ্তর, শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থী প্রতিনিধিদের ত্রি-পক্ষীয় আলোচনার আশ^াস দিলে তাকে মুক্ত করে শিক্ষার্থীরা। মুক্ত হওয়ার পর ডা: শুখেন্দু শেখর গায়েন বলেন, শিক্ষার্থীরা যে দাবি করছে তা যৌক্তিক। আমি খুলনায় গিয়ে ডিজি মহোদয়কে লিখিত ভাবে জানাবো। সোমবার বৈঠক হওয়ার কথা হয়েছে। আশা করছি এর সুষ্ঠু সমাধান হবে। উল্লেখ্য, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সাইন্স এবং এ এইচ ডিগ্রি প্রদান করছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই ভর্তি বিজ্ঞপ্তিতে থাকা ডিভিএম ডিগ্রির দাবীতে কর্মসূচী পালন করে আসছে তারা।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)