শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ প্রেসক্লাবের সংবর্ধনা ও মতবিনিময়
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ প্রেসক্লাবের সংবর্ধনা ও মতবিনিময়
রবিবার ● ২৭ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ প্রেসক্লাবের সংবর্ধনা ও মতবিনিময়

---

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::(২৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে থেকে বিশ্বনাথের সদ্য বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমীনের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা, বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৩ বছর পূর্তি উপলক্ষে সফররত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা, বিদায়ি অতিথি ও প্রবাসী নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে৷ গত শুক্রবার সন্ধা ৭টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ পানসী রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবির৷ বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রম্নহুল আমীন৷ অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন থেকে প্রকাশিত মাসিক দর্পণ সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ রহমত আলী, রোকেয়া-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল আজিজ নুনু, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মাফিজ খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রেজারার মিছবাহ উদ্দিন, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলাপমেন্ট ট্রাস্টের সাধারণ সম্পাদক মকরম আলী আফরোজ, আব্দুল মান্নান মেমোরিয়াল ট্রাস্টের ফাউন্ডার মেম্বার আব্দুর রহিম রঞ্জু, বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টী ফয়জুর রহমান, হরমুজ আলী-তারা বিবি মেমোরিয়াল ট্রাস্টের ফাউন্ডার ট্রাস্টী মোঃ আবুল কালাম,আবুল কাশেম মেমোরিয়াল ট্রাস্টের ফাউন্ডার মেম্বার আবুল হোসেন মামুন, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার ফখরম্নল ইসলাম ও বিশ্বনাথ ডেভোলাপমেন্ট ট্রাস্টের ট্রাস্টী নজরম্নল ইসলাম৷
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাহপ্তিক আলোকিত বিশ্বনাথ পত্রিকার সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ডেইলি বিশ্বনাথ ডটকমের সম্পাদক মোহাম্মদ আলী শিপন৷ এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, সদস্য নূর উদ্দিন, মো.আবুল কাশেম৷
প্রধান অতিথির বক্তব্যে নবাগত বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবির বলেন , ভাল কাজের প্রশংসা করলে, মানুষ ভাল কাজ করতে অনুপ্রেরণা পায়৷ এক সময় যে দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হত, সে দেশ আজ অনেকদূর এগিয়ে গেছে৷ এতে আমাদের প্রবাসী ভাইদের উল্লেখযোগ্য অবদান রয়েছে ৷
সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী এসিল্যান্ড মোঃ রুহুল আমীন বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ আমাকে বিদায় বেলায় আনুষ্ঠানিকভাবে হৃদয় নিংড়ানো ভালবাসা দিলেন তা আমার স্মৃতির মনিকোটায় চিরদিন বিরাজ করবে এবং কর্মক্ষেত্রে নিজ অবস্থান থেকে আরো ভাল কাজ করতে সাহস যোগাবে৷ অনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রেসক্লাবের সকল গতিশীল বিভিন্ন সেবামুলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্বদরবারে এ অঞ্চলের সাফল্য জনক সংবাদ প্রচারের জন্য স্থানীয় সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সকল মহতি কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন৷ অনুষ্টানে ১১ জন প্রবাসী বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৩ বছর পূর্তি অনুষ্ঠান ও স্মারকগ্রন্থের পৃষ্ঠপোষক হিসেবে প্রত্যেকে ১০০ পাউন্ড করে প্রদান করেন এবং বিশ্বনাথ প্রেসক্লাব তাদেরকে পৃষ্ঠপোষক হওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকে ১টি করে সম্মাননা স্মারক প্রদান করা হয় ৷
এদিকে,অনুষ্ঠানে রোকেয়া-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বিশ্বনাথের অসহায় একটি পরিবারকে গৃহনির্মানের জন্য ১ লক্ষ টাকা, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বিশ্বনাথ অফিসের পিয়ন আলামীনকে ১০ হাজার টাকা এবং হার্টের অপারেশনের জন্য মাদ্রাসার ছাত্রী রাশেদাকে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে ১০ হাজার টাকা, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রেজারার মিছবাহ উদ্দিনের পক্ষ থেকে ৫ হাজার টাকা, আব্দুল মান্নান মেমোরিয়াল ট্রাস্ট ইউকের পক্ষে আব্দুর রহিম রঞ্জু ৫ হাজার টাকা ও হরমুজ আলী-তারা বিবি মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে মোহাম্মদ আবুল কালামের ৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়৷ অনুষ্ঠান শেষে এক নৈশভোজের আয়োজন করা হয় ৷





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)