শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব : দুর্ভোগ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের
প্রথম পাতা » চট্টগ্রাম » জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব : দুর্ভোগ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের
রবিবার ● ৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব : দুর্ভোগ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে মিরসরাইয়ে। যার ফলে বন্ধ ছিলো অধিকাংশ যানবাহন। বিশেষ করে মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে চট্টগ্রাম (মাদার বাড়ি) রুটে চলাচলকারী চয়েস ও উত্তরা পরিবহন।
ডিজেল ও কেরোসিন ৮০ টাকা থেকে ১১৪ টাকা, পেট্রোল ৮৬ টাকা থেকে ১৩০ এবং অকটেন ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ডিজেল লিটার প্রতি ৩৪ টাকা, পেট্রোল ৪৪ টাকা এবং অকটেন ৪৬ টাকা বৃদ্ধি পাওয়ায় এবং পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না আসায় বন্ধ ছিলো বেশিরভাগ যানবাহন।

যার ফলে অনেকটাই দুর্ভোগ ভোগান্তি পোহাতে হয়েছে এই রুটে চলাচলকারী যাত্রীদেরকে।মিরসরাইয়ের সব স্ট্যান্ডে কর্মস্থলমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অন্য দিনের তুলনায় ঢাকা-চট্রগ্রাম রুটে দূরপাল্লার বাস আগের চেয়ে অনেক কম চলাচল করতে দেখা গেছে। যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, কাভার্ডভ্যান, লরি, পিকআপসহ সব ধরনের যান চলাচল অনেক কম ছিলো।

আবার এই সুযোগ কাজে লাগিয়ে বাড়তি ভাড়া আদায় করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলকারী অন্যান্য যাত্রীবাহী কিছু পরিবহন বিশেষ করে সিডিএম পরিবহন, দাউদকান্দি এক্সপ্রেস, প্রান্তিক পরিবহন ও অন্যান্য পরিবহন। এছাড়াও হানিফ, ইউনিক, শ্যামলী, সৌদিয়া, তিশা পরিবহন ১০০ টাকার স্থলে ১৫০-২০০ টাকা ভাড়া আদায় করছে। আবার গাড়ি কম থাকায় বারইয়ারহাট চয়েস কাউন্টার থেকে অনেকেই সিএনজি অটোরিকশা করে সিটি গেইট পর্যন্ত ২৫০ টাকা করে এবং মাইক্রোবাসে করে ২৫০-৩০০ টাকা দিয়ে চট্টগ্রাম গমন করতে দেখা যায়।

এছাড়াও বারইয়ারহাট থেকে সীতাকুণ্ড রুটে চলাচলকারী লেগুনা হিউম্যান হলারগুলো চলাচল অনেক কম ছিলো। শনিবার মিরসরাইয়ের বিভিন্ন স্থান পরিদর্শনে এমনই চিত্র উঠে এসেছে।

বারইয়ারহাট থেকে চট্টগ্রাম গামী যাত্রী আব্দু শুক্কুর জানান, দীর্ঘ সময় অপেক্ষা করে বাড়তি ভাড়া দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রাম আসছি। বারইয়ারহাট ফুটওভার ব্রিজের নিচে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা আরেক যাত্রী নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে চলতে পারেনা। আমরা যেন অসহায় হয়ে পড়েছি, একদিকে তেলের দাম বৃদ্ধি, অপরদিকে যানবাহন স্বল্পতা ও বাড়তি ভাড়া আদায়। এটার সঠিক ও স্থায়ী সমাধান জরুরী।

বারইয়ারহাট থেকে বড়দারোগাহাট, সীতাকুন্ড রুটে চলাচলকারী লেগুনা পরিবহনের চালক নিজাম উদ্দিন বলেন, আমাদের লেগুনা হিউম্যান হলারগুলো ডিজেল চালিত। হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা বেসামাল হয়ে গেছি। জ্বালানি তেল খরচ ও অন্যান্য খরচ বহন করে গাড়ি চালানো খুবই দুষ্কর হয়ে গেছে। তাই গাড়ি চলাচলও অনেক কমে গেছে। যেগুলো চলেছে সেগুলোতে বাড়তি ভাড়া নিয়ে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে।

শনিবার বিকেলে চয়েস ও উত্তরা পরিবহনের কিছু গাড়ি বারইয়ারহাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেক্ষেত্রে কিছু বাড়তি ভাড়া আদায় করা হয়।
বারইয়ারহাট ইউনিক ও এস.আলম পরিবহন কাউন্টার মাষ্টার হারুনুর রশিদ বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম থেকে এস.আলম পরিবহনের কোন বাস ছেড়ে যায়নি। গাড়ি কম থাকায় অন্যান্য পরিবহনগুলোও চট্টগ্রাম থেকে যাত্রী ভর্তি করে গেইটলক করে চলে যায়, তবে কাউন্টারে যাত্রী ছিলো কিন্তু বাড়তি ভাড়ার কারণে অনেকেই ফিরে যায়।

চয়েস পরিবহন মালিকদের একজন মোশারফ হোসেন বলেন, আমরা কিভাবে গাড়ি চালাবো? বারইয়ারহাট থেকে চট্টগ্রাম (মাদার বাড়ি) আসা যাওয়ায় ৪৫-৫০ লিটার ডিজেল লাগে। পূর্বের ৮০ টাকা থেকে ১১৪ টাকা তার মানে ৩৪ টাকা বৃদ্ধি পাওয়ায় এখন প্রায় ২০০০ টাকা বাড়তি দিতে হবে। এছাড়াও গাড়ির পার্টসের দাম বৃদ্ধি, ডকুমেন্ট আপডেট করতে আয়কর বৃদ্ধি ও অন্যান্য খরচ তো আছেই।

এবিষয়ে জানতে চাইলে, রুপনগর ফিলিং ষ্টেশনের ম্যানেজার মুজিবুল হক জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ যানবাহন বন্ধ ছিলো যার ফলে আগের দিনের চেয়ে শনিবার তেল বিক্রি তুলনামূলকভাবে অনেক কম ছিলো।

উত্তরা পরিবহন মালিক সমিতির সাধারণ আশরাফুল কামাল মিঠু জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ যানবাহন বন্ধ ছিলো এবং ভাড়া আদায়ের বিষয়ে বিআরটিএ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু আন্তঃজেলা পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তারপর বারইয়ারহাট থেকে চট্টগ্রাম রুটের ভাড়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

এবিষয়ে জানতে মুঠোফোনে কল দিলে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশের জোরারগঞ্জ জোনের পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম, বলেন, আমি একটা বিশেষ কাজে চট্টগ্রাম আসছি। তিনি এবিষয়ে কোন কথা বলতে চাননি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)