শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » ভারত বর্ষের স্বাধীনতার অগ্রসেনা হুসাইন আহমদ মাদানি
প্রথম পাতা » সকল বিভাগ » ভারত বর্ষের স্বাধীনতার অগ্রসেনা হুসাইন আহমদ মাদানি
শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত বর্ষের স্বাধীনতার অগ্রসেনা হুসাইন আহমদ মাদানি

ছবি : সংবাদ সংক্রান্ত সিলেট প্রতিনিধি :: বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিলেট দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহ. বাস্তবায়ন কমিটির উদ্যোগে- হুসাইন আহমদ মাদানি রহ. এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কানাইঘাট উপজেলা জমিয়তের সভাপতি শফিকুল হক সুরাইঘাটি ও কোম্পানীগঞ্জ জমিয়তের সভাপতি আব্দুল মুছাব্বিরের সভাপতিত্বে ও মাওলানা এবাদুর রহমান, মুহাম্মদ আলী, মাসুদ আজহার, বাহাউদ্দিন বাহার ও নাজিম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, হুসাইন আহমদ মাদানি রহ. ছিলেন ভারত বর্ষের স্বাধীনতার অগ্রসেনা। জমিয়তে উলামার পুরোধা ছিলেন। তাকে বাদ দিয়ে ভারতবর্ষ স্বাধীন হবার কোনো সুযোগ ছিল না। তার অসামান্য শ্রম ও অবদানে ভারতবর্ষ হয়েছে ব্রিটিশমুক্ত, ১৯০ বছরের পরাধীনতার জিঞ্জির ভেঙে দিয়ে স্বাধীনতা এনেছেন যার ধারাবাহিকতায় আমরাও (বাংলাদেশ) স্বাধীন হয়েছি।

তিনি আরও বলেন, হুসাইন আহমদ মাদানি রহ.কে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তথাকথিত ইসহাক মাদানী, তার বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করি। আজ যখন সব বাতিলরা সংঘবদ্ধ হয়েছে, এই মুহুর্তে আমরা যারা মাদানী রহ. এর সৈনিক দাবী করি, আমরা অত্যন্ত সাহসীকতার সাথে তার চিন্তাচেতনা নিয়ে পরিচয় বহন করতে হবে, কোনো সংকুচিত হব না। আমরা যদি মাদানি রহ. এর ইতিহাস পড়ি, বাংলাদেশ ও পাকিস্তানের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো মাদানী রহ. এর সূর্য সন্তান ১৯৪৭ সালে ভারত দ্বিখণ্ডিত হবার পর পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন জাফর আহমদ রহ., ঠিক তেমনিভাবে পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন শাব্বির আহমদ উসমানী রহ.।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী বলেন, শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহ. এর বিচক্ষণতা ও ভবিষ্যৎবাণী এখন ফলেছে। তিনি বলেছিলেন ভারত দ্বিখণ্ডিত হলে পাকিস্তানে হবে ইসলাম নির্যাতিত ও ভারতে হবে মুসলিমরা নির্যাতিত, দ্বীনে মিল্লাতের কাজে ব্যাঘাত ঘটবে। আজ তাঁর প্রত্যেকটি কথা কাটায় কাটায় মিলছে।
অপরপক্ষে নতুন করে ইসহাক মাদানি শায়খুল ইসলাম মাদানি রহ.কে নিয়ে করুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, স্পষ্টভাবে চ্যালেঞ্জ করছি, ভারতবর্ষের স্বাধীনতায় মওদুদীর কোনো অবদান ছিলোনা যেমনিভাবে বাংলাদেশের ‘৭১ এর স্বাধীনতায় মওদুদীবাদীদের কোনো অবদান নেই। নতুনভাবে ছলচাতুরী না করে মওদুদীর সঠিক ইতিহাস ও মওদুদীবাদীর অবদান কি তা নিয়ে আলোচনায় আসুন, আর আমরা নিয়ে আসবো শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানি রহ. জীবনি। আর যদি সাহস না করতে পারেন, তাহলে মানুষকে মাদানি রহ.কে নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া থেকে বিরত থাকুন।

বক্তারা আরো বলেন, শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহ. ছিলেন একজন বিচক্ষণ রাজনীতিবিদ, বিজ্ঞ মুহাদ্দিস, ইসলামী চিন্তাবিদ ও দূরদর্শী ও হক-হক্কানিয়তের পক্ষে স্রোতের বিপরীত চলা এক মর্দে মুজাহিদ। ছিলেন মুসলিম উম্মাহর দরদী এক রাহবর, গোটা ভারতবর্ষের অদূরদর্শী এক অভিভাবক। তিনি ছিলেন শায়খুল আরব ওয়াল আজম, দ্বীনে মিল্লাতের প্রত্যেক লাইনে যার রয়েছে অসামান্য শ্রম ও অবদান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, প্রকাশনা সম্পাদক মখলিছুর রহমান রাজাগঞ্জী, সদস্য শায়খ সাইফুল্লাহ ও নূর আহমদ কাসেমী, বিশিষ্ট সাহিত্যিক লেখক ও গবেষক মাহবুব সিরাজী, ড. মাও. জিয়াউর রহমান, কবির আহমদ, সুহেল আহমদ ও ইয়াহইয়া খান প্রমুখ।





সকল বিভাগ এর আরও খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)