শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সামাজিক সম্প্রীতি কমিটির সভা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সামাজিক সম্প্রীতি কমিটির সভা
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আনোয়ার হোসেন হেলাল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ওসি তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, আফজাল হোসেন, খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন খান, স¤্রাট হোসেন, আত্রাই পল্লী বিদ্যুতের ডিজিএম কামরুজ্জামান,উপজেলা পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের সভাপতি সাধারন সম্পাদকদের সাথে মতবিনিময় এবং পরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আনোয়ার হোসেন হেলাল এমপি নিজস্ব তহবিল থেকে প্রতিটা মন্দিরে আর্থিক সহায়তা দিয়ে বলেন, কোন স্বাধীনতা বিরোধী উগ্রবাদী গোষ্ঠিরা ধর্মের নামে রাষ্ট্র বা সরকারকে বিব্রত করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন এগিয়ে এলে জঙ্গী গোষ্ঠী ও শান্তি বিনষ্টকারীরা ঘোলা পানিতে মাছ স্বীকার করার পাঁয়তারা করে। তারা যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরীর অপচেষ্টা করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

ওসি আত্রাই থানা বলেন আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপনে শান্তি বিনষ্টকারীরা যেনো নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে সে দিকে সকলের সুদৃষ্টি দিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম বলেন কোন প্রকার ষড়যন্ত্র, নাশকতা, অনাকাঙ্খিত ঘটনা আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না করতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)