শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ ইসলামপুর সড়কটির বেহাল দশা জনদুর্ভোগ চরমে
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ ইসলামপুর সড়কটির বেহাল দশা জনদুর্ভোগ চরমে
রবিবার ● ১৬ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জ ইসলামপুর সড়কটির বেহাল দশা জনদুর্ভোগ চরমে

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ঈশ্বরগঞ্জ ইসলামপুর সড়কটির বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছে উপজেলার চারটি ইউনিয়নের হাজার হাজার মানুষ। গত পাঁচ বছর ধরে সড়কটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের পেছনে থেকে ইসলামপুর ভায়া চট্টি পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার সড়কটির পিচ ইট সুরকি উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। বিশেষ করে কলেজ সংলগ্ন আবুল কাশেম ইঞ্জিনিয়ারের বাসার সামনের গর্ত গুলো মিনি পুকুরে পরিণত হয়েছে। এসব গর্তে অহরহ যাত্রীবাহী যানবাহন উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা। ঈশ্বরগঞ্জ ইসলামপুর সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দাসহ সোহাগী সরিষা জাটিয়া এই তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে থাকেন।
সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য এ সড়ক দিয়ে উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়ে থাকে। সড়কের বেহাল দশার কারণে কৃষকরা উৎপাদিত পণ্য পরিবহন নিয়ে পড়েছে মহাবিপাকে। এছাড়াও শতশত ছাত্র-ছাত্রী প্রতিদিন স্কুল কলেজে যাতায়াত করে এ সড়ক দিয়ে। বর্ষার মৌসুমে খানাখন্দে পানি জমে কাদায় পরিণত হয়।
ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ শিক্ষার্থী সামিয়া আক্তার জানান, বর্ষা মৌসুমে খানা খন্দ ও কাদা জলের কারণে জামা কাপড় নষ্ট হয়ে যাওয়ায় কলেজে না গিয়ে প্রায়ই বাড়ি ফিরে যেতে হয়।
অটো রিক্সা চালক মাসুম মিয়া জানান, প্রায়ই কাদা জলের গর্তে যানবাহন উল্টে গিয়ে অনেক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে কলেজের পিছনে ২শ মিটার সড়কের গর্তগুলো মিনি পুকুরের রূপ ধারণ করেছে। শিক্ষার্থীরা এখানে এসে রিক্সা অটোরিক্সা থেকে নেমে জুতা খুলে কাদা মাড়িয়ে তাদের স্কুল কলেজে ঢুকতে হয়।
ইসলামপুর জামিয়া গাফুরিয়া মাদ্রাসার সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলবুল জানান, দেশের বৃহত্তম দ্বীনি প্রতিষ্ঠান ইসলামপুর মাদ্রাসার কারণে এ সড়কটির গুরুত্ব অপরিসীম। প্রতিবছর এ মাদ্রাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলন হয়ে থাকে। এ সম্মেলনে মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিগণ অতিথি হিসেবে উপস্থিত থাকেন। সারা দেশ থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ জমায়েত হন এ সম্মেলনে। কিন্তু সড়কটির এ বেহাল দশার কারণে আগত অতিথিগণসহ লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। সড়কটি সংস্কারের ব্যাপারে জাতীয় সংসদ সদস্য সহ এলজিইডির উর্ধতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন নিবেদন করেও সড়ক সংস্কারের কোন সাড়া পাওয়া যাচ্ছে না। জন দুর্ভোগ লাঘবে অনতিবিলম্বে সড়কটি সংস্কারের দাবি করেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ এলজিইডি অফিস সুত্রে জানা যায়, ২০১২ সালে এলজিইডির তৎকালীন বিভাগীয় প্রকৌশলী এ মাদ্রাসার সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তখন মাদ্রাসার কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি সড়কটি প্রশস্ত ও পাকাকরনের জন্য এক কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দ দেন। স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি পাকা করে। তারপর আর কোন সংস্কার কাজ না হওয়ায় সড়কটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী তৌহিদ আহমেদ সড়কটির বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, ২০২১-২২ অর্থবছরের সংস্কার প্রকল্পে এ সড়কটির নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু চলতি প্রকল্পে সড়কের নাম না আসায় সড়কটি সংস্কার কাজ থেকে বাদ পড়ে যায়। তবে আরটিআইপি প্রকল্পে পুনরায় এই সাড়ে সাত কিলোমিটার সড়ক সংস্কারের প্রস্তাব করা হয়েছে। আশা করা যায় এ প্রকল্পের মাধ্যমে সড়কটি সংস্কার করে যানবাহনসহ পথচারীদের নির্বিঘ্নে চলাচলের উপযোগী করে তোলা সম্ভব হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)