শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে আইডল অন্বেষণের লড়াইয়ে ৪২ প্রতিষ্ঠানের ১০৮ শিক্ষার্থী
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে আইডল অন্বেষণের লড়াইয়ে ৪২ প্রতিষ্ঠানের ১০৮ শিক্ষার্থী
শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে আইডল অন্বেষণের লড়াইয়ে ৪২ প্রতিষ্ঠানের ১০৮ শিক্ষার্থী

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার মাধ্যমিক ও দাখিলের বর্ষ সেরা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আইডল অন্বেষণ প্রতিযোগিতা ‘অদম্য সেরাদের সেরা’ ৪র্থ আসরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) উপজেলার মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫ টি কক্ষে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মিরসরাইয়ের অন্যতম সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘের আয়োজনে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার এবারের আসরে উপজেলার ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৮ বর্ষ সেরা শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অদম্য যুব সংঘের সভাপতি কামরুল হাসান জনি জানান, অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতায় দু’টো আলাদা ভাগে প্রতিযোগীরা লড়াই করে। প্রতিবার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকলেও এবার দাখিলের বর্ষ সেরা শিক্ষার্থীরাও এতে লড়াইয়ের সুযোগ পেয়েছে। প্রথমে লিখিত পরীক্ষা ও পরে মৌখিক পরীক্ষায় মুখোমুখি হতে হয় শিক্ষার্থীদের। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সেরা ২০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেবে।
সংগঠনের পরিচালক এনামুল হক সোহাগ বলেন, উপজেলার মাধ্যমিক পর্যায়ের আইডল শিক্ষার্থীর খোঁজে ৪র্থ বারের মত প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ক্রমান্বয়ে ব্যাপক সাড়া মিলছে। করোনাকালে অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা স্থগিত রাখা হলেও এবার ৪র্থ আসর দিয়ে পুণরায় প্রতিযোগিতা চালু করা হয়েছে। অভিভাবকদের অনুপ্রেরণা ও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে লিখিত পরীক্ষার সফল সমাপ্তি হয়েছে।
এর আগে সকাল দশটায় অদম্য যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, সহ-সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া ও অর্থ সম্পাদক খালেদ হোসেন জাহিনের সার্বিক তত্বাবধানে পরীক্ষার হল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য রওশন আরা রত্না, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ শাহজাহান, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলসহ আরো অনেকেই। এসময় বিভিন্ন সামাজিক ও যুব সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয়ে সেরা ২০ প্রতিযোগী নিয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দু’টো পরীক্ষার নম্বর অনুযায়ী একজন নির্বাচিত হবেন মিরসরাইয়ে মাধ্যমিক পর্যায়ের ‘আইডল’ শিক্ষার্থী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)