শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » গুনীজন » আজ ভাষা সৈনিক দেওয়ান ফরিদ গাজীর ১২ তম মৃত্যু বার্ষিকী
প্রথম পাতা » গুনীজন » আজ ভাষা সৈনিক দেওয়ান ফরিদ গাজীর ১২ তম মৃত্যু বার্ষিকী
শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ ভাষা সৈনিক দেওয়ান ফরিদ গাজীর ১২ তম মৃত্যু বার্ষিকী

ছবি : সংবাদ সংক্রান্ত উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: বৃহত্তর সিলেট আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বারবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান জননেতা দেওয়ান ফরিদ গাজীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের এই দিনে (১৯ নভেম্বর) বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় সংসদের সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের উত্তর-পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রশাসনিক চেয়ারম্যান এবং ৪ ও ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা ছিলেন তিনি। দেওয়ান ফরিদ গাজী ১৯২৪ সালের ১লা মার্চ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেওয়ান হামিদ গাজী।

দেওয়ান ফরিদ গাজী ছাত্রাবস্থায় ১৯৪২ সালে ‘ব্রিটিশ খেদাও’ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ১৯৪৩ সালে মুসলিম লীগের অঙ্গ সংগঠন আসাম মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন, ছাত্র ফেডারেশনের আসাম প্রাদেশিক শাখার সহ-সম্পাদক এবং সিলেট এমসি কলেজ শাখার সম্পাদক ছিলেন। ১৯৪৭ সালের গণভোটে তার অবদান অনস্বীকার্য। ওই সময়ে বঙ্গবন্ধু পাকিস্তানের পক্ষে জনমত গঠনে সিলেটে এলে তার সাথে সু-সম্পর্ক গড়ে ওঠে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেওয়ান ফরিদ গাজী ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত সিলেটের প্রাচীনতম ‘সাপ্তাহিক যুগভেরী’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে তিনি বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনের স্বপক্ষে সিলেটে দুর্বার জনমত গড়ে তুলেন। এ সময় আইয়ুব সরকার বঙ্গবন্ধুসহ তাকে গ্রেফতার করে কারাবন্দী করে।

১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে রাজনীতি শুরু করা এই রাজনীতিবিদ ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে সিলেট-১ আসন থেকে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। বঙ্গবন্ধু সরকারের স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার ও দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং মরহুম ফরিদ গাজীর শুভাকাঙ্ক্ষী ও অনুসারীসহ আত্মীয়-স্বজনরা অংশগ্রহন করবে ।

ফরিদ গাজীর ছেলে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি জানিয়েছেন- দেওয়ান ফরিদ গাজীর গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে এবং নির্বাচনী এলাকা নবীগঞ্জ-বাহুবলের বিভিন্ন দরগা, মসজিদ ও মাদরাসায় রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

নবীগঞ্জে দুই সন্তানের জননীর গলা কাটা লাশ উদ্ধার
নবীগঞ্জ :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার শহরের প্রাণকেন্দ্র চরগাঁও গ্রামের তহুরা বেগম ( ৫৫) নামের ২ সন্তানের জননীর গলা কাটা লাশ তার স্বামীর বাসস্থান থেকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ ।
১৮ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮ টায় পৌর এলাকায় চরগাঁও গ্রামের তার স্বামী ঝারু মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকা জুড়ে আলোচনা ও সমালোচনা চলছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, তহুরা বেগম নবীগঞ্জ পৌর এলাকায় চরগাঁও গ্রামের ঝারু মিয়ার স্ত্রী। তার স্বামী ফজরের নামাজ পড়ে এসে দেখেন গলাকাটা অবস্থায় স্ত্রীর লাশ বিছানায় পড়ে আছে। পরে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি আবুল খয়ের ।জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ঝারু মিয়া (৬০) ও ছেলে মঞ্জিল মিয়া (২৭) এবং রমজান মিয়া (২২) কে নবীগঞ্জ থানায় নেয়া হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।





গুনীজন এর আরও খবর

সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)