শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » নিখোঁজের ৭দিন পর মাটিরাঙ্গায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের ৭দিন পর মাটিরাঙ্গায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় পাহাড়ের ঝোপের ভেতর থেকে গোলাপ ফুল ত্রিপুরা (৪০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের ইছাছড়া এলাকায় একটি পাহাড়ে ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গোলাপ ফুল ত্রিপুরা মাটিরাঙ্গার ১০নং মুসলিমপুর গ্রামের মনের কুমার ত্রিপুরার স্ত্রী। সে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া এলাকার বিন্নজয় ত্রিপুরার মেয়ে।
নিহতের স্বামী মনের কুমার ত্রিপুরা জানান, গত শুক্রবার বিকেলের দিকে সবজি খুঁজতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তা স্ত্রী। পরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বাড়ি থেকে বের হওয়ার ৭দিনের মাথায় বিকালে স্থানীয়রা জমি থেকে বানর তাড়াতে গিয়ে পাহাড়ের ঝোপের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে তার স্বামী মরদেহ শনাক্ত করে।
পরে মাটিরাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১