শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৮ ডাকাত গ্রেফতার
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৮ ডাকাত গ্রেফতার
বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ৮ ডাকাত গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: গত ২৮ অক্টোবর রাউজান পৌরসভার সুলতানপুর ছত্রপাড়ায় প্রবাসী সরোয়ার চৌধুরীর ঘরে ডাকাতির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর একটি দল। গত ২১ নভেম্বর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি নিয়ে অভিযান করে উদ্ধার করা হয় নগদ ৫ লক্ষ টাকা, ডাকাতির স্বর্ণালংকার বিক্রয়ের এক লাখ ৯৯ হাজার টাকাসহ সর্বমোট-ছয় লাখ ৯৯ হাজার টাকা। র্যাব-৭ এর সিনিয়র পরিচালক(মিডিয়া) নুরুল আবসার বলেছেন তাদের চৌকষ আভিযানিক দল ডাকাত দলটিকে ধরতে প্রথমে অভিযান পরিচালনা করে রাউজান গহিরা সিপাহী ঘাট এলাকার একটি বাড়িতে। এখানে একটি বাসা থেকে আটক করা হয় মুছা নামের এক ডাকাতকে। বাসাটিতে তল্লাশী করে ডাকাতির নগদ ০৫ লক্ষ টাকা। পরে বিপ্লব চন্দ্র সাহা (৩৮) নামের এক জুয়েলার্সের দোকানীকে গ্রেফতার করে ডাকাতির ৪৬ ভরি স্বর্ণালংকার ও কয়েন বিক্রি করা এক লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করে। জানা যায়, ডাকাত মুছার দেয়ার তথ্য অনুসারে রাউজান-হাটহাজারীর বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয় সাইদুল ইসলাম প্রকাশ সাইফুল, খোরশেদুল আলম (২৮), সাজ্জাদ হোসেন (২৭), মোঃ বাপ্পি (২৬), সজল শীল (২৭) ও মোঃ ইদ্রিস প্রকাশ কাজল দে (৩৪)’কে। অভিযানে জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্র, ছোরা, টর্চ লাইটসহ বিভিন্ন জিনিষপত্র। ডাকাতদের রাউজান থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ভোর রাতে প্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরীর পাকা ঘরের জানালার গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে। তারা প্রবাসীর পিতা মোহাম্মদ আলী চৌধুরীকে হাত পা বেঁধে নগদ টাকাসহ ৭০ ভড়ি স্বর্ণ লুটে নিয়েছিল। ঘটনার পর প্রবাসী সরোয়ার চৌধুরী বাদী ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ডাকাতদের আসামী করে রাউজান থানায় একটি ডাকাতি মামলা দয়ের করেছিল।

রাউজানে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

রাউজান :: রাউজানের কাপ্তাই মহাসড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে। ২৩ নভেম্বর বুধবার সকাল ১১টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দমদমা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে, পাহাড়তলী থেকে মোটরসাইকেল নিয়ে নোয়াপাড়া যাওয়া পথে অপরদিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় দুই মোটরসাইকেল আরোহীকে। তারা হলের পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া গ্রামের আবদুল গফুরের পুত্র আজিজুল হাকিম নুরি (২৭) ও রাঙ্গুনিয়ায় উপজেলার বেতাগী ইউনিয়নের মো: রেজাউল (২৫)। স্থানীয় চেয়ারম্যান মো রোকন উদ্দিন জানান, কাপ্তাই সড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মধ্যে ঘটনা ঘটছে। আহতরা এভারকেয়ার হাসপাতাল ও পাইওনিয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। গাড়িদুটি উদ্ধার করেছে চুয়েট পুলিশ ফাঁড়ি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)