সোমবার ● ১৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে শীতকালিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পানছড়িতে শীতকালিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১ নং লোগাং ইউনিয়নের বাবু’রা পাড়ায় শীতকালিন ফুটবল টুর্নামেন্ট -২০২৩ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার ১৫ জানুয়ারি বিকাল ৩টার সময় লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমার সভাপতিত্বে অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন লোগাং বাবুরা পাড়া মাঠে পানছড়ি উপজেলার ১৮টি টিম নিয়ে শীত কালীন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ইং এর শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এই সময় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা,২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, ৪নং লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমি ধর রোযাজা,৫নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
আজকের খেলা বাবুরা পাড়া ফুটবল একাদশ বনাম মাইচ্ছাছড়া ফুটবল একাদশ এর মধ্যে খেলা শুরু হয়েছে এবং আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজি তারিখে ফাইনাল খেলার মাধ্যমে খেলা সমাপ্তি হবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১