শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় ৮ কোটি ৭০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় ৮ কোটি ৭০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় ৮ কোটি ৭০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ছবি : সংবাদ সংক্রান্তলামা, বান্দরবান :: ৮ কোটি ৭০ লক্ষ ৭৭ হাজার ৫১ টাকা ব্যয়ে বান্দরবানের লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ও উপজেলা নির্বাহী অফিসারের বাসবভবন নির্মাণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ শনিবার বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী ও পার্বত্য মন্ত্রী।
ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে মন্ত্রী নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির নৃত্য প্রদর্শন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প-২ এর আওতায় ৬ কোটি ১৮ লক্ষ ৭৭ হাজার ৫১ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণ করা হয়। একইসাথে এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা চেয়ারম্যান বাসভবন এবং ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে ইউএনও বাসভবন নির্মাণ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতার কারণে আজ সমতলের মত পাহাড়েও ব্যাঁপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতার সুফল ভোগ করতে এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিকল্প অন্য কিছু নেই। এ সময় পার্বত্য এলাকার জনসাধারণের উন্নয়নের ধারা তরান্বিত করতে আগামীতেও বিভিন্ন অবকাঠামো তৈরির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করার আশাবাদ ব্যক্ত করেন এলজিআরডি মন্ত্রী।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি তার বক্তব্যে বলেন, বান্দরবান এখন উন্নয়নের রোল মডেল। পর্যটন শহর হিসেবে ইতোমধ্যে বান্দরবান জেলার নাম সারাবিশ্বে আলোচিত হচ্ছে। পার্বত্য জেলার মানুষ শিক্ষা, শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন সবকিছু দৃশ্যমানভাবে প্রমাণিত হয়। দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী। একই সাথে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৪ তলা মূল ভবন কাজ সমাপ্ত হয়েছে। প্রতি ফ্লোরে ৪২৫০ বর্গফুট করে মোট ১৭ হাজার বর্গফুট এর মধ্যে ৩০টি কক্ষ রয়েছে। এছাড়া ৪ হাজার বর্গফুটের হলরুম সহ সর্বমোট ২১ হাজার বর্গফুটে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে।
আওয়ামীলীগ সরকারের আমলেই পাহাড়ের উন্নয়ন অব্যাহত রয়েছে : পার্বত্যমন্ত্রী


বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের আমলেই পাবর্ত্য অঞ্চলের প্রতিটি প্রান্তে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
আজ ০৩ ফেব্রুয়ারি বান্দরবানের ২নং কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া পাড়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় জনগণের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ মন্তব্য করেন।
আওয়ামীলীগ সরকার পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় শান্তি চুক্তি করেছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে স্কুল কলেজ,মন্দির-মসজিদ-বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা ও বিভিন্ন উপজেলায় সড়ক নির্মাণসহ নানান উন্নয়ন কাজ করে যাচ্ছে। পার্বত্য জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পর্যটন শিল্প প্রসারের পাশাপাশি এই এলাকার উৎপাদিত ফরমালিনমুক্ত বিভিন্ন ফল, শাক-সবজি দেশের বিভিন্নস্থানে সহজেই পৌঁছে যাচ্ছে। পার্বত্য স্থানীয় বাসিন্দারা আগের চেয়ে অর্থনৌতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে। তিনি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় স্মাট বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে আওয়ামীলীগের পাশে থাকার আহবান জানান মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মতবিনিময় সভা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি স্থানীয় শীতার্ত মানুষের জন্য ১০০টি কম্বল, কৃষি সহায়ক উপকরণ হিসেবে ২০টি স্প্রে মেশিন, দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০টি ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
এর আগে মন্ত্রী ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ভাঙ্গামুড়া পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজের উদ্বোধন, ভাঙ্গামুড়া পাড়া স্কুল ছাত্রাবাস নির্মাণ কাজের উদ্বোধন এবং ভাঙ্গামুড়া পাড়া বৌদ্ধ বিহার দেশনা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহাঙ্গীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী সোমনাথ দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, ইউনিয়ন পরিষদের সচিব উচপরু মারমাসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)