শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » ঐতিহ্যবাহী রানাপিং মাদ্রাসার নতুন প্রিন্সিপাল মাওলানা জুবায়ের আহমদ
প্রথম পাতা » সকল বিভাগ » ঐতিহ্যবাহী রানাপিং মাদ্রাসার নতুন প্রিন্সিপাল মাওলানা জুবায়ের আহমদ
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐতিহ্যবাহী রানাপিং মাদ্রাসার নতুন প্রিন্সিপাল মাওলানা জুবায়ের আহমদ

ছবি : সংবাদ সংক্রান্ত হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: সিলেটের প্রথম ক্বওমী মাদ্রাসা ঐতিহ্যবাহী “ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসা’র চলমান সংকট নিরসন ও মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের নির্ধারণের জন্য এক জরুরী সভা শুক্রবার (১৭ ফেব্রুয়ারী ২৩) সন্ধ্যা ৬-৩০ মিনিটে অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মাদরাসার চলমান সঙ্কট নিরসনের লক্ষ্যে গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটির আহবানে উক্ত সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল শাফি চৌধুরী এলিম।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী তুতা মিয়া, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব অজিউর রহমান ছানা মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্ধ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এতে সকলের সর্বসম্মতিক্রমে বশির উদ্দিন (রহঃ) শায়খে বাঘা’র দৌহিত্র মাওলানা জুবায়ের আহমদ সাহেবকে রাণাপিং মাদ্রাসার মুহতামিম হিসেবে নিয়োগ প্রদান করা হয় এবং শনিবার (১৮ ফেব্রুয়ারী’২৩) গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি মান্নার নিকট থেকে অফিসিয়াল দায়িত্ব গ্রহণ করবেন নব নিযুক্ত মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ।

এছাড়াও উক্ত সভায় মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল ২৫ শে ফেব্রুয়ারী ২০২৩ শনিবার নির্ধারিত হয়। ঐতিহ্যবাহী রাণাপিং মাদ্রাসার ঐতিহ্য ফিরিয়ে আনতে এলাকার সর্বসাধারণ সহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

পরিশেষে নব নিযুক্ত মুহতামিম মাওলানা জুবায়ের আহমদের ইসলাহী বক্তব্য ও দোয়ার মাধ্যমে জরুরী সভার সমাপ্ত করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)