শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » শপথ করাতে নির্বাচন কমিশন সচিবকে আদালতের নির্দেশ
প্রথম পাতা » ময়মনসিংহ » শপথ করাতে নির্বাচন কমিশন সচিবকে আদালতের নির্দেশ
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শপথ করাতে নির্বাচন কমিশন সচিবকে আদালতের নির্দেশ

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: গত ৭ ফেব্রুয়ারি-২২ ইং তারিখে অনুষ্ঠিত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে দায়েরকৃত মামলার রায় প্রকাশ হয়েছে। রায়ে পুর্বের ফলাফল বাতিল করে নতুন গেজেট প্রকাশ ও নৌকার প্রার্থী মো. ফরিদ মিয়াকে শপথ গ্রহণের ব্যবস্থা করতে আদালত নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ প্রদান করেন।
জানা যায়, গত ২৯ মার্চ-২২ তারিখে লাঙল প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যান ছাইদুল ইসলাম বাবুলকে প্রধান প্রতিপক্ষ করে নৌকা প্রতীক নিয়ে বিজিত প্রার্থী মো. ফরিদ মিয়া জেলা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। সুষ্ঠু তদন্ত শেষে ৩০ জানুয়ারি ময়মনসিংহের নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক সহকারী জজ ওয়াহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
রায়ের ছায়ালিপি সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি প্রতিদ্বন্ধিতাকারী উভয় পক্ষের আইনজীবী, প্রার্থী ও বিজ্ঞ বিচারকের উপস্থিতিতে আদালতের এজলাস কক্ষে সিলাগালা খুলে ভোট গণনা করা হয়। গত নির্বাচনের ফলাফল অনুযায়ী লাঙল প্রতীক পেয়েছে ৫২৩৫ ভোট এবং নৌকা প্রতীক পেয়েছে ৫২২৯ ভোট। নৌকা প্রতীকের বাতিল ভোটের সংখ্যা ১৩১টি এবং লাঙল প্রতীকের বাতিল ভোটের সংখ্যা ৪০৩টি। এমতাবস্থায় প্রকাশিত ফলাফল থেকে বাতিল ভোট বাদ দিলে লাঙল প্রতীকের ভোট সংখ্যা হয়েছে ৪৮৩২ এবং নৌকা প্রতীকের ভোট সংখ্যা হয়েছে ৫০৯৮।
আদালত উভয়পক্ষের মৌখিক ও দালিলিক সাক্ষ্য, ভোট পুন:গণনা কার্যক্রম সম্পন্ন করে ২৬৬ ভোট বেশি পাওয়ায় মামলার আবেদনকারীর অনুকূলে রায় প্রদান করেন। সেই সাথে বিগত ৭ ফেব্রুয়ারি-২২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোষিত চুড়ান্ত ফলাফল বাতিল ঘোষণা করা হয়। সেই সাথে পুন:গণনায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ফরিদ মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। তৎ অনুযায়ী বিজয়ী প্রার্থী মো. ফরিদ মিয়ার নামে আগামী ৩০ দিনের মধ্যে গেজেট প্রকাশসহ শপথের ব্যবস্থা নিতে সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা কে নির্দেশ প্রদান করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার আবেদনকারী নৌকা প্রতীকের প্রার্থী মো. ফরিদ মিয়া বলেন, বিগত নির্বাচনে আমাকে পরিকল্পিত ভাবে ভোট কারচুপির মাধ্যমে পরাজিত ঘোষণা করা হয়েছে। আমি সর্বদাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে সিদ্ধান্ত দেয় আমি তা মাথা পেতে নেব ।
এ ব্যাপারে চেয়ারম্যান ছাইদুল ইসলাম বাবুলকে আদালতের রায়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ভোট কাস্টিংয়ের ভুল ভ্রান্তির ব্যাপারে প্রিজাইডিং অফিসার দায়ী। কেন্দ্রে ফলাফল ঘোষণার ব্যাপারে আমার কোন হাত নেই। আদালত যে রায় দিয়েছে আমি তাঁর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। আমি বর্তমানে গেজেট ভুক্ত চেয়ারম্যান। এ রায় মেনে নেয়া যায়না।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)