শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ মার্চ ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে এক পরিবারের সকলেই প্রতিবন্ধী
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে এক পরিবারের সকলেই প্রতিবন্ধী
বুধবার ● ১ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে এক পরিবারের সকলেই প্রতিবন্ধী

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: আলোচিত এই প্রতিবন্ধী পরিবারের বাস সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের পাঠানেরগাঁও (তালুজগত) গ্রামে। ওই গ্রামেরই মৃত মন্টাই মিয়ার সন্তান প্রতিবন্ধী চার ভাই-বোন। তাদের মধ্যে রুবিনা বেগম (৩০) শ্রবণ প্রতিবন্ধী, মিনারা বেগম (২৬) ও রুকশানা বেগম (২০) দৃষ্টি প্রতিবন্ধী এবং তাদের একমাত্র ভাই লিলু মিয়া (২৪) বহুবিধ প্রতিবন্ধী।

জানা গেছে, রুকশানা বেগমের জন্মের দুই বছর পর মারা যান হতদরিদ্র পরিবারের একমাত্র অভিভাবক মন্টাই মিয়া। এরপর তার স্ত্রী ফুলতেরা বেগম অভাব-অনটনের সংসারে হাল ধরতে অন্যের বাড়িতে শুরু করেন দিনমজুরের কাজ। একটা সময়ে বড় মেয়েকে বিয়েও দিয়ে দেন। বড় মেয়ের বিয়ের কয়েকমাস পরেই না ফেরার দেশে পাড়ি জমান ফুলতেরা বেগমও।

মন্টাই-ফুলতেরা দম্পতির মৃত্যুর পর প্রতিবেশীরা মিলে তাদের ২য় মেয়ে রুবিনা বেগমকে বিয়ে দেন। কিন্তু শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় এবং কথার মধ্যে জড়তা থাকায় তার সংসার বেশিদিন টেকেনি। ফিরে আসতে হয় পিত্রালয়ে। সংসার দেখাশোনার ভার পড়ে তার কাধে।

সরেজমিন প্রতিবন্ধী রুবিনা-লিলু মিয়াদের বাড়িতে গেলে দেখা যায়, পুরনো মরিচাপড়া টিনের বেষ্টনির জীর্ণ ঘরের বারান্দায় বসে চা-বিস্কিট খাচ্ছেন চার প্রতিবন্ধী ভাই-বোন। দুপুরের খাবার না খেয়ে চা-বিস্কিট খাওয়ার কারণ জানতে চাইলে অশ্রুসজল হয়ে পড়েন তারা। জানান, ‘ঘরে চাল-ডাল কিছুই না থাকায় দুপুরে ভাতের বদলে আমরা চা-বিস্কিট খাচ্ছি।’

কথায় হয় দৃষ্টি প্রতিবন্ধী মিনারা বেগমের সাথে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমাদের মা-বাবা নেই। বিয়ের পর থেকে বড় বোনও আর এখানে আসেন না। মূল ভিটায় থাকা মাটির ঘরটি অনেক আগেই ভেঙ্গে গেছে। এখন আমরা তিনবোন আমাদের একমাত্র ভাইকে নিয়ে একটা ভাঙ্গাচোরা ঘরে দিনরাত কাটাচ্ছি।

রাত হলেই ভয় হয়। বৃষ্টির দিনে তো অবস্থা বেহাল হয়ে পড়ে। আমরা তিন ভাই-বোন সরকারি প্রতিবন্ধী ভাতা পাই। কিন্তু ভাতার টাকা দিয়ে আমাদের সংসার চালাতে খুবই কষ্ট হয়।’

দৃষ্টি প্রতিবন্ধী রুকশানা বেগম বলেন, ‘আপাততঃ আমাদের একটি পাকাঘর ও একটি টিউবওয়েল জরুরী। আমার বোন মিনারা বেগমকে অনেক কষ্টে পাশের বাড়ির টিউবওয়েল থেকে প্রতিদিন পানি নিয়ে আসতে হয়।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘ওই পরিবারের যেই সদস্য এখনো ভাতা পান নাই, তাকেও ভাতার আওতায় নিয়ে আসা যায় কি না-আমি দেখছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘আমি সমাজসেবা অফিসে কথা বলে ওই পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেব’।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিশ্বনাথের প্রথম পৌর মেয়র মুহিবুর রহমান

বিশ্বনাথ :: ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান। সংক্ষিপ্ত সফর শেষে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে যুক্তরাজ্য থেকে স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিশ্বনাথ পৌর ও উপজেলাবাসীর উদ্যোগে প্রদান করা সংবর্ধনায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হন মেয়র মুহিব।

সংবর্ধনা শেষে বিশাল মোটর শোভাযাত্রায় বিশ্বনাথ পৌর শহরে আসেন জননেতা মুহিবুর রহমান। এসময় তিনি পৌর শহরের নতুন বাজারস্থ নিজ বাসভবনের সামনে পৌরবাসীর ব্যানারে আয়োজিত পথসভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন।

জনগণের ভালবাসায় সিক্ত হয়ে পথসভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মুহিবুর রহমান বলেন, আপনারা (জনগণ) পাশে থাকলে বিশ্বনাথকে দূর্নীতি-দালাল মুক্ত করতে আমার চেষ্ঠা অব্যাহত থাকবে। আর সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বিশ্বনাথ পৌরসভা থা উপজেলা হবে একটি শান্তিপূর্ন ও সুন্দর আবাসস্থল।

যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীরাও চান বিশ্বনাথের মানুষ সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর তারাও দেশে আসলে যে ক’দিন থাকেন সুখে-শান্তিতে বসবাস করে যেতে পারেন, তাদেরকে যেনো কোন প্রকারের হয়রাণী বা প্রতারণার শিকার হতে না হয়।

মেয়র মুহিবুর রহমান আরোও বলেন, সংক্ষিপ্ত সফরকালে আমি যুক্তরাজ্যের প্রায় প্রতিটি শহরে গিয়ে প্রবাসীদের সাথে মতবিনিময় করেছি। বিশ্বনাথের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়াও পেয়েছি। যেমন বিশ্বনাথে একটি মহিলা ডিগ্রি কলেজ স্থাপনের জন্য প্রায় দেড় কোটি টাকার প্রতিশ্রæতি প্রদানসহ একটি স্টেডিয়াম নির্মাণে অনুদান প্রদানের আশ্বাস দিয়েছেন প্রবাসীরা।

এছাড়া পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় উচ্চ বিদ্যালয় স্থাপন, পৌর পাঠাগার, প্রেস ক্লাব ভবন নির্মাণসহ নানান উন্নয়নে প্রবাসীরা বিশ্বনাথবাসীর পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এর জন্য প্রয়োজন আমাদের সকলের ঐক্যবদ্ধতা। আপনাদের (জনগণ) সার্বিক সহযোগীতা ছাড়া বিশ্বনাথের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন করা কোন ভাবেই সম্ভব হবে না।

পৌর শহরের নতুন বাজারে অনুষ্ঠিত পথসভায় বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে ও পৌরসভার প্যানেল মেয়র-১ রফিক হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান মনির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া, চিকিৎসক ডাক্তার মাহমুদুল মজিদ শাহিন, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম।

সংবর্ধনা ও পথসভায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র পরিচালক (বিশ্বনাথ উপজেলা) রমা কান্ত দে, বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র-২ সাবিনা ইয়াসমিন, প্যানেল মেয়র-৩ মোহাম্মদ সুমন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাসনা বেগম, লাকী বেগম, কাউন্সিলর জহুর আলী, রাজুক মিয়া রাজ্জাক, বারাম উদ্দিন, শামীম আহমদ, রোটারিয়ান সৈয়দ ইসলাম সেলিম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবুল দাশ মেঘল, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মারফত আলীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে চুরি করে পালানোর সময় গরুসহ চোর আটক

বিশ্বনাথ :: দিনদুপুরে গৃরস্থের গরু নিয়ে পালিয়ে যাচ্ছিল চোর। পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দিয়ে থানার সম্মুখে এসেই ঘটলো বিপত্তি। হাটে খোঁজতে আসা লোকজন গরু চিনতে পেরে চোরকে চ্যালেঞ্জ ছুড়ে পাকড়াও করেন। এ সময় থানার সম্মুখে দায়িত্বর পুলিশ গরুসহ গ্রেফতার করে চোরকে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিলেটের বিশ্বনাথ থানার সম্মুখে এ ঘটনাটি ঘটেছে। গ্রেফতার মো. নূর আলম ওরফে নূর হোসেন (২০) সুনামগঞ্জের দিরাই থানার মুকসেদপুর গ্রামের আবদুল লতিফের ছেলে।

পুলিশ সূত্র জানায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক এমরুল হোসেন হামীম নিজের সত্তর হাজার টাকা মূল্যের লাল রঙয়ের একটি গাভী আজ সকালে বাড়ির পার্শ¦বর্তী ধানি জমিতে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। এর কিছু সময় পরে ওইখানে আর গাভীটি পাওয়া যায়নি। সুযোগ বুঝে গাভীটি নিয়ে চম্পট দেয় নূর আলম।

সে এটিকে বিক্রির উদ্দেশ্যে অনত্র নেয়ার সময় পৌর সদরের থানার সম্মুখে আসামাত্র হামীমের পরিচিতজনরা বাসিয়া ব্রীজের উপর গাবীসহ তাকে পাকড়াও করেন। তখন অদূরে দায়িত্বর পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তার কাছ থেকে জব্দ করা চোরাই গাভী।এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা (নাম্বার-১৩, তাং-২৮.০২.০২০৩) দেন হামীম।

বিশ্বনাথ থানার এসআই কবিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গরু চুরি করে থানার সমান দিয়ে যাবার সময় তাকে গ্রেফতার করা হয়। গরু উদ্ধারের পর তার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ