বুধবার ● ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে বিলুপ্ত প্রজাতির প্রাণী গন্ধগোকুল উদ্ধার
নবীগঞ্জে বিলুপ্ত প্রজাতির প্রাণী গন্ধগোকুল উদ্ধার
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ শহরে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য সংরক্ষণ সংস্থা- আইইউসিএন ঘোষিত বিপন্ন ও বিলুপ্ত প্রজাতির প্রাণী ‘গন্ধগোকুল’ উদ্ধার করেছে হবিগঞ্জ বন বিভাগ।
সোমবার (৬ মার্চ) দুপুরে নবীগঞ্জ শহরের প্রাইম ব্যাংক থেকে গন্ধগোকুল উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার সকালে প্রাইম ব্যাংক নবীগঞ্জ শাখার ওয়াশরুমে গন্ধগোকুল দেখতে পান ব্যাংকের নিরাপত্তাকর্মীরা। এসময় তারা গন্ধগোকুলকে আটক করে বন বিভাগকে খবর দেয়া হয়।
খবর পেয়ে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, অফিস সহকারী টিপলু দেব, অনু রঞ্জন অধিকারী ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় গন্ধগোকুল উদ্ধার করা হয়। এসময় নবীগঞ্জ প্রাইম ব্যাংকের ম্যানেজার চৌধুরী মোহাম্মদ জাফর ইকবাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন ।
এ বিষয়েহবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন- “গন্ধগোকুল বাংলাদেশের একটি বিপন্ন প্রজাতির প্রাণী। আইইউসিএন এই প্রাণীটিকে বিপন্ন ঘোষণা করেছে। নবীগঞ্জে গন্ধগোকুল আটক করা হয়েছে খবর পেয়ে আমরা আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেছি। তিনি আরও বলেন- উদ্ধার হওয়া গন্ধগোকুলে পায়ে আঘাত রয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ