শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » ঢাকা » রাজধানীতে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক সেমিনার
প্রথম পাতা » ঢাকা » রাজধানীতে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক সেমিনার
বুধবার ● ১৫ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক সেমিনার

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: মঙ্গলবার ঢাকার বারিধারায় একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম’এর যৌথ অর্থায়নে, ডিনেট Lesson Learnt Seminar on Fostering Responsible Digital Citizenship Project শীর্ষক সেমিনারটি আয়োজন করে। উক্ত সেমিনারে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পের অধীনে গৃহীত বিভিন্ন সক্ষমতা বৃদ্ধিমূলক, সচেতনতামূলক ও পরামর্শমূলক উদ্যোগের সফলতা ও শিক্ষণীয় দিকগুলো তুলে ধরে ভবিষ্যতে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, দেশি-বিদেশি উন্নয়ন খাতের কর্মকর্তা, আইনজীবী, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীসহ আরও অনেকে। তারা বাংলাদেশে ডিজিটাল মাধ্যম ব্যবহারের নানা সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে মতামত প্রকাশ করেন এবং অনলাইন মাধ্যমকে দায়িত্বশীলভাবে ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে নানাবিধ পরামর্শ দেন।
সেমিনারে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা পান্না, অতিরিক্ত সচিব (এইচআর), বাংলাদেশ সংসদ সচিবালয়, ফরিদ হোসেন, সম্পাদক, ইউএনবি নিউজ এবং ড. সাদিক হাসান, সহযোগী অধ্যাপক, জনপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়ন থেকে ফানি ফারমাকি এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম থেকে নাইরা নিজাম।
সেমিনারে বক্তব্য রাখার সময় মাহবুবা পান্না বলেন, ‘কোভিড আসার পর যেমন সবার জন্য কোভিড সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক হয়েছিল, বর্তমানে ডিজিটাল সময়ে সবার জন্য এই ডিজিটাল সিটিজেনশিপ সার্টিফিকেট বাধ্যতামূলক করছি না কেন?’
ড. সাদিক হাসান উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমাদের শিষ্টাচারবোধ আসে বাস্তব জীবন যে ধরনের শিষ্টাচার আমরা অভ্যাস করি তার থেকে এবং এই শিক্ষা আমরা পরিবার থেকে পাই। বর্তমানে পরিবার কাঠামোতে পরিবর্তন আসায়, যথাযথ শিষ্টাচারবোধ তৈরি হচ্ছে না যার প্রভাব অনলাইন মাধ্যমে দেখা যাচ্ছে।’
ফরিদ হোসেন বলেন, ‘ডিজিটাল সিটিজেনশিপ বিদ্যালয় পর্যায়ে নিয়ে যাওয়া উচিত তবে তার আগে ঠিক করা উচিত তাদের কাছে কি যাবে, কারা নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে।’
সেমিনারে ডিনেটের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম. শাহাদাৎ হোসেন বলেন, ‘এফআরডিসি প্রকল্পের মাধ্যমে, অসংখ্য তরুণ-তরুণীরা ডিজিটাল জগতে নিরাপদে তাদের অধিকার চর্চার ব্যাপারে অবগত হতে পেরেছে। তরুণ-তরুণীরা যেন আইনের সীমার মধ্যে থেকে নিজেদের মতামত প্রকাশ করতে পারে এটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
এই সেমিনারে আলোচিত বিষয়গুলোর বিস্তারিত তথ্যসমূহ প্রকল্পের ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com থেকে পাওয়া যাবে। এর পাশাপাশি এই ওয়েবসাইটে আছে তরুণদের জন্য সমাজবান্ধব বিভিন্ন বিনা মূল্যের কোর্স যা থেকে শিক্ষার্থীরা ডিজিটাল নাগরিকতা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে জানতে পারবেন। পাশাপাশি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। এটি তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন আনবে। এভাবে মানুষকে ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।





ঢাকা এর আরও খবর

তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)