শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » মৃত্যুদন্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে জয়দেবপুর থেকে গ্রেফতার
প্রথম পাতা » প্রধান সংবাদ » মৃত্যুদন্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে জয়দেবপুর থেকে গ্রেফতার
বুধবার ● ১২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৃত্যুদন্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে জয়দেবপুর থেকে গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইলে পূর্ব-শক্রতার জেরে ২০০৯ সালে শিশু পারভেজ (১০) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও নিহত শিশুর চাচা বাচ্চু হত্যা মামলার দুই আসামীকে গাজীপুর জেলার জয়দেবপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতারকৃতরা হলো শিশু পারভেজ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী দিলীপ মিয়া ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মোকসুদ। তাদের বিরুদ্ধে নিহত শিশুর চাচা বাচ্চু হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে র‌্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সোমবার (১০ জুলাই) বিকেলে গাজীপুর জেলার জয়দেবপুর থেকে দিলীপ মিয়া ও মোঃ মোকসুদকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৪ আদালতের রায়ের বরাত দিয়ে আরও জানায়, নান্দাইল উপজেলায় পূর্ব-শক্রতার জেরে ২০০৯ সালের ২২ জুন রাতে বাড়ীর পাশ থেকে মারাত্বক কাটা জখম এবং পেট হতে নাড়ীভূড়ি আলাদাসহ ক্ষত-বিক্ষত ভিকটিম শিশু পারভেজের লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। এ ঘটনায় শিশুটির বাবা মোঃ হারুনুর রশিদ বাদী হয়ে দিলীপ মিয়া ও মোঃ মোকসুদ এর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় আসামীরা আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে দুই বছর হাজত বাস করে জামিনে মুক্তি পেয়ে পূর্বের ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে শিশুর পারভেজের চাচা বাচ্চুকে ২০১১ সালের ৯ নভেম্বর প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। বাচ্চু হত্যায় তার পরিবার গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় আরো একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

আর শিশু পারভেজ হত্যা মামলায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী দিলীপ মিয়াকে মৃত্যুদন্ড এবং অপর আসামী মোঃ মোকসুদকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

এদিকে মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে র‌্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানান, অপর এক পৃথক ঘটনায় ২০১২ সালের ১ ফেব্রুয়ারি এক হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ মোঃ সুরুজ মিয়াকে র‌্যাব গ্রেফতার করে হালুয়াঘাট থানায় এ ব্যাপারে একটি মাদক মামলা দায়ের করেন। এই মামলায় সুরুজ মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত। সোমবার (১০ জুলাই) রাতে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী মোঃ সুরুজ মিয়াকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

এসব আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব-১৪।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)