সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে যুব মহিলা লীগের নেত্রী অন্তরা মাদক মামলায় আটক (ভিডিওসহ)
রাঙামাটিতে যুব মহিলা লীগের নেত্রী অন্তরা মাদক মামলায় আটক (ভিডিওসহ)
রাঙামাটি :: রাঙামাটিতে ২০ পিস ইয়াবা সহ অন্তরা সেন নামের এক যুব মহিলা লীগের নেত্রীকে আটক করেছে ডিবি পুলিশ । গত বৃহস্পতিবার (২৭ জুলাই-২০২৩) সন্ধ্যায় রাঙামাটি শহরের পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের পৌরসভা এলাকা থেকে ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, ডিবি পুলিশ পৌরসভা থেকে এক নারীকে ইয়াবা সহ আটক করে। তাকে থানায় বুঝিয়ে দেয়া হয়েছে। ওসি বলেন, গ্রেফতারকৃত অন্তরা সেনকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, অন্তরা সেন গত ২০২১ সালের রাঙামাটি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন এবং তিনি সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক।
এ বিষয়ে রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার বলেন, সে আগে আমাদের সাথে ছিলো। কিন্তু দীর্ঘদিন যাবত সে আমাদের সাথে নেই । পৌর নির্বাচনের পর থেকে সংগঠনের সাথে তার যোগাযোগ নেই বলেও দাবি করেন যুব মহিলা লীগ সভাপতি ।
ভিডিও দেখুন





উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার