মঙ্গলবার ● ২২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে নার্সকে কুপিয়ে জখম
ঝালকাঠিতে নার্সকে কুপিয়ে জখম
ঝালকাঠি প্রতিনিধি:: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাজমিন জাহান (৩৮) নামে ঝালকাঠি সদর হাসপাতালের এক সিনিয়র নার্সকে কুপিয়েছে এক দুর্বৃত্ত। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৬টার দিকে ঝালকাঠি মাও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। সাজমিন জাহান ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের চামটা গ্রামের রেজাউল হাসানের স্ত্রী। বর্তমানে তিনি ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী সিনিয়র নার্স সাজমিন জাহান নিজেই ঝালকাঠি সদর থানায় অভিযোগপত্র দাখিল করেছেন। থানায় অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন- আমি ঝালকাঠি সদর হাসপাতালের কোয়ার্টারে আমার পরিবার নিয়ে বসবাস করি।
প্রতিদিনের মতো আমি সকালে হাসপাতালের ক্যাম্পাসে হাঁটতে বের হই। হাসপাতাল ক্যাম্পাসে হাঁটতে থাকলে গামছা দিয়ে মুখ বাঁধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আমাকে একা পেয়ে কুপ্রস্তাব দেয়।
আমি তার কুপ্রস্তাবে রাজি না হলে একপর্যায়ে চাকু বের করে আমাকে ভয়ভীতি দেখায় এবং টানা হেঁচড়া করে। আমি চিৎকার করলে ওই ব্যক্তি তার হাতে থাকা চাকু দিয়ে আমাকে এলোপাথাড়ি কোপ মারলে আমার বুকে এবং ডান হাতে লেগে আমি জখম হই।পরে আমি দৌড়ে হাসপাতালের মধ্যে চলে যাই এবং দায়িত্বরত চিকিৎসক আমাকে প্রাথমিক চিকিৎসা দেন। আমার বুকে তিনটি এবং হাতে দুইটি সেলাই লেগেছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ভুক্তভোগী নিজেই থানায় অভিযোগপত্র দাখিল করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল