শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই কৃষকদের ভাগ্যোন্নয়ন হচ্ছে : পার্বত্য মন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই কৃষকদের ভাগ্যোন্নয়ন হচ্ছে : পার্বত্য মন্ত্রী
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই কৃষকদের ভাগ্যোন্নয়ন হচ্ছে : পার্বত্য মন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই কৃষকদের ভাগ্যোন্নয়ন হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গরীব ও অসহায়দের পাশে ছিল, আগামীতেও থাকবে। এই সরকারের আমলে দেশের গরীব ও অসহায়দের কল্যাণে সরকারের পর্যাপ্ত সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে এবং যার ফলে দেশ সমৃদ্ধির শিখরের দিকে এগিয়ে যাচ্ছে।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকেন্দ্রিক কৃষি সরঞ্জাম, শিক্ষার্থীদের ক্রীড়া ও শিক্ষা সামগ্রী এবং আপদকালীন পরিস্থিতি মোকাবেলা কর্মসুচীর আওতায় অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব মন্তব্য করেন।
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব সরকার দেশের কৃষকদের ভাগোন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে। কৃষকদের জীবন ও মান বাঁচিয়ে রাখতে সরকার কষি খাতে ভর্তুকি প্রদান করছে। মন্ত্রী আরও বলেন, বান্দরবানের কৃষকরা বর্তমানে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার মেশিন, ধান মাড়াই মেশিন, পাওয়ার ফুট স্প্র্রে মেশিন, পানি পাম্ম মেশিন পাচ্ছে। এখানকার কৃষকরা এখন আধুনিক মেশিনগুলো চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের মর্যাদার আসনে স্থান করে নিতে দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে দেশে আজ প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব সেক্টরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে যুগোপযোগী কর্ম পরিকল্পনা করছেন এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করে দেশকে আজ স্মার্ট বাংলাদেশে রুপান্তরের দিকে এগিয়ে নিচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দিতে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন সহায়তায়, তিন পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আর এতে অনেকেই উপকৃত হয়েছে এবং হচ্ছে। বর্তমান সরকার সমতলের মত পার্বত্য এলাকার উন্নয়ন করে যাচ্ছে আর তার কারণেই পার্বত্য এলাকা এখন শান্তি আর সম্প্রীতির এক অন্যন্য উদাহরণ।
অনুষ্ঠানের শেষে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর সমবায় বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণীর ২২জন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর হাতে নিয়োগপত্র, ৯৮টি প্রতিষ্ঠানকে কম্বাইন হারভেস্ট ও পাওয়ায় টিলার, ৫৫টি প্রতিষ্ঠানকে ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সামগ্রীসহ বিভিন্ন অনুদানের চেক বিতরণ করেন।
এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কমকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, ইউএনডিপির জেলা ম্যানেজার খুশী রায় ত্রিপুরাসহ সরকারী বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)