রবিবার ● ৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » শ্রমিকদের বাঁচার আন্দোলন কোন ষড়যন্ত্র নয় : সাইফুল হক
শ্রমিকদের বাঁচার আন্দোলন কোন ষড়যন্ত্র নয় : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালক্ষেপণ না করে অবিলম্বে শ্রমিক - কর্মচারীদের জন্য জাতীয় মজুরি কমিশন গঠন ও গার্মেন্টস শ্রমিকদের জন্য ২৫ হাজার টাকা বেতন নির্ধারণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, শ্রমিকদের মজুরি ঘোষণা নিয়ে মালিকপক্ষ ও সরকারের তালবাহানা করার কোন অবকাশ নেই।তিনি বলেন, অনতিবিলম্বে বাঁচার মত মজুরির ঘোষণা না এলে দাবি আদায়ে দেশব্যাপী মরনপন আন্দোলনে নামা ছাড়া শ্রমিক - কর্মচারীদের আর কোন পথ থাকবে না।
তিনি বলেন, এই দূর্মূল্যের বাজারে শ্রমজীবী - মেহনতিসহ স্বল্পআয়ের পরিবারসমূহ সবচেয়ে কষ্টে আছে। বর্তমান আয় দিয়ে তাদের ১৫ দিন চলাও কঠিন। শ্রমিক পরিবারসমূহের খাদ্যগ্রহণ কমে গেছে। তারা পুষ্টিহীনতায় ভুখছেন।তিনি বলেন,সব জিনিসের দাম বাড়লও কমেছে শ্রমিকের দাম,তাদের শ্রমশক্তির দাম।
তিনি বলেন, শ্রমিকদের বাঁচার আন্দোলন কোন ষড়যন্ত্র নয়; আন্দোলন শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার। তিনি অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার ডাক দেন।





কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু
এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান