শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » তিন সাংবাদিকের বিরুদ্ধে ৪ কোটি টাকার মানহানি মামলা
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » তিন সাংবাদিকের বিরুদ্ধে ৪ কোটি টাকার মানহানি মামলা
মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন সাংবাদিকের বিরুদ্ধে ৪ কোটি টাকার মানহানি মামলা

ছবি : সংবাদ সংক্রান্তসিরাজগঞ্জ প্রতিনিধি :: মিথ্যা সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় করার অভিযোগ এনে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত কলম সৈনিক ও আজকের জনবানী পত্রিকার সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে চার কোটি কোটি টাকা মানহানির মামলা করা হয়েছে। মামলায় টাকা দাবীর অভিযোগও করা হয়েছে। ৪ জন যৌথভাবে বাদী হয়ে ১২ অক্টোবর সিরাজগঞ্জ যুগ্ম জেলা জজ (২য়) আদালতে মামলাটি দায়েরের পর আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারী করেছেন।

মামলার বাদীরা হলেন, সিরাজগঞ্জ শহরের বনওয়ারীলাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ডিজির প্রতিনিধি নুরুল আলম সেখ, রায়গঞ্জ উপজেলার তিননান্দিনা রশিদিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও সহকারী শিক্ষক আব্দুর রউফ সরকার এবং একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সেখ।

বিবাদীরা হলেন, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিক ও আজকের জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল হামিদ, একই পত্রিকার বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু এবং সহকারি বার্তা সম্পাদক রানা আহম্মেদ।

মামলার নথি থেকে জানা যায়, রায়গঞ্জ উপজেলার তিননান্দিনা রশিদিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য চলতি বছরের ৪ এপ্রিল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে নীতিমালা অনুযায়ী নিয়োগ কমিটি গঠন এবং গত ৮ জুলাই নিয়োগ পরীক্ষা গ্রহণ করে স্ব-স্ব পদে প্রথম স্থান অধিকারীদের নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে বিবাদীরা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মামলার বাদীদের কাছ থেকে টাকা দাবী করেন। ওই দাবী প্রত্যাখান করায় গত ৯ জুলাই দৈনিক কলম সৈনিক ও আজকের জনবানী পত্রিকায় “রায়গঞ্জে তিননান্দিনা রশিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পাতানো নিয়োগ সকাল ৯টায় সম্পন্ন, ৩০ লক্ষ টাকা ভাগ বাটোয়ারা করেই সটকে পড়লেন ডিজির প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সভাপতি ও প্রধান শিক্ষক” শিরেনামে সংবাদ প্রকাশ করা হয়। পরেরদিন একই পত্রিকায় ফলোআপ সংবাদ হিসেবে ডিজির প্রতিনিধি বনওয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেখকে জড়িয়ে কটুক্তিমূলক নানা প্রকার তথ্য দিয়ে আবারো সংবাদ প্রকাশ করে। ওই সব সংবাদ প্রকাশের পর বাদীদের বরাবর পত্রিকা পাঠিয়ে দিয়ে চাহিদা মোতাবেক অর্থ না দিলে আরও ন্যাক্করজনক সংবাদ প্রকাশের ভয় দেখানো হয়। প্রকাশিত সংবাদে বাদীরা বিভ্রান্ত ও বিব্রত হয়ে উল্লেখিত সংবাদের বিষয়ে বিবাদীদের প্রতিবাদ প্রকাশের অনুরোধ করেন। কিন্তু প্রতিবাদ প্রকাশেও বিবাদীরা প্রচুর অর্থ দাবী করেন। একপর্যায়ে বাদীরা মামলা করার হুমকি দিলে ওই পত্রিকায় এ সংক্রান্তে প্রতিবাদ প্রকাশ করা হয়।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে বিবাদীগণের বিরুদ্ধে সমন জারি করেছেন।

এ বিষয়ে দৈনিক কলম সৈনিক ও আজকের জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল হামিদ সোমবার সন্ধ্যায় মুঠোফোনে জানান, নিয়ম বহিৃভূত ভাবে সকাল ৮টার মধ্যে ওই স্কুলের নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছিল। বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পাশাপাশি জড়িতদের নামে উকিল নোটিশ পাঠানো হয়েছিল। এ কারনে ক্ষুব্ধ হয়ে তারা আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরাও তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।





রাজশাহী বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)