শুক্রবার ● ৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে নিঃস্ব দুই পরিবার
মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে নিঃস্ব দুই পরিবার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে দুটি পরিবারের স্বপ্ন। অগ্নিকান্ডের ঘটনায় টেইলার্স আবু মূসা ও কাঠ মিস্ত্রী মোহাম্মদ হাসানের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার ২ নভেম্বর দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দেলু মেম্বার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত আবু মূসা বলেন, কিছু বোঝার আগেই আগুনের লেলিহান শিখায় দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ধান, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্র কিছুই রক্ষা সম্ভব হয়নি। সব হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।
ইছাখালী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে আমার ওয়ার্ডেও দেলু মেম্বার বাড়িতে অগ্নিকান্ডের খবরে দ্রুত ছুটে যাই। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, ইছাখালী ইউনিয়নে আগুনের খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সময় মতো না গেলে পার্শ্ববর্তী আরো ৪ থেকে ৫টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যেত। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি