শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » গুনীজন » ১৫ নভেম্বর একেএম মকছুদ আহমেদ এর সাংবাদিকতা জীবনে ৫৫ বছরে পর্দাপণ
প্রথম পাতা » গুনীজন » ১৫ নভেম্বর একেএম মকছুদ আহমেদ এর সাংবাদিকতা জীবনে ৫৫ বছরে পর্দাপণ
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৫ নভেম্বর একেএম মকছুদ আহমেদ এর সাংবাদিকতা জীবনে ৫৫ বছরে পর্দাপণ

ছবি : একেএম মকছুদ আহমেদ কাজী মোশাররফ হোসেন :: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম থেকে ১৯৭৬ সালের পূর্বে কোন পত্রিকা প্রকাশিত হয়নি। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি থেকে ১৯৭৮ সালের ২৬শে মার্চ সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক ‘বনভূমি’ পত্রিকা। এরপর ১৯৮৩ সালের ২৬শে মার্চ প্রকাশিত হয় ‘দৈনিক গিরিদর্পণ’ পত্রিকা। বনভূমি পত্রিকার প্রকাশনা অনেক আগে বন্ধ হলেও দৈনিক গিরিদর্পণ পত্রিকা অদ্যাবধি নিয়মিত প্রকাশিত হচ্ছে। ইতোমধ্যে দৈনিক গিরিদর্পণ প্রকাশনার ৪১ বছর পূর্ণ করল। এই দুটি পত্রিকাই প্রকাশিত হয়েছিল রাঙ্গামাটির প্রতিথযশা সাংবাদিক একেএম মকছুদ আহমেদের হাত ধরে। একেএম মকছুদ আহমেদ ইতিমধ্যে ৭৯ বছর পার করলেন। পাশাপাশি সাংবাদিকতা জীবরে ৫৫ বছর পূর্ণ করলেন। সাংবাদিকতার এই দীর্ঘ জীবনে একেএম মকছুদ আহমেদ অনেক সাংবাদিকও তৈরি করেছেন। পার্বত্য চট্টগ্রামে তাঁর হাত ধরে যারা সাংবাদিকতা শুরু করেছেন তাদের অনেকে বর্তমানে সাংবাদিকতায় খ্যাতি ও সুনাম অর্জন করেছেন। ১৯৮৩ সালে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামকে তৎকালিন সরকার রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় ভাগ করে। বর্তমানে এই তিন পার্বত্য জেলায় অসংখ্য সাংবাদিক নিষ্ঠা ও সুনামের সাথে গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক মিলিয়ে অনেক পত্রিকাও এই তিন পার্বত্য জেলা থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে।
একেএম মকছুদ আহমেদ ১৯৬৯ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী পত্রিকায় রাঙ্গামাটি প্রতিনিধি হিসেবে কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর তিনি দৈনিক জনপথ, দৈনিক পূর্বদেশ, দৈনিক নিউনেশনসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেন। এছাড়াও তিনি বিবিসি, রয়টার এবং সংবাদ সংস্থা এপি-তেও দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি ভয়েজ অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি গিয়াস কামাল চৌধুরীকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংবাদ পরিবেশন করে সহযোগিতা করেছেন। একেএম মকছুদ আহমেদ দীর্ঘ ৫ দশক ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকায় রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন।
পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় একেএম মকছুদ আহমেদকে দৈনিক আজাদী পত্রিকা ২০০৩ সালে ‘চারন’ সাংবাদিক হিসেবে সম্মাননা জানায়। বাংলাদেশে তাঁর আগে দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মোনাজাত উদ্দীনকে চারন সাংবাদিক হিসবে সম্মাননা জানানো হয়েছিল। এই দুই বিশিষ্ট ব্যক্তি ছাড়া বাংলাদেশে চারণ সাংবাদিক হিসেবে আর কোন সংস্থা বা সংগঠন অন্য কাউকে চারন সাংবাদিক হিসেবে সম্মাননা জানায়নি।
সাংবাদিকতা করতে গিয়ে একেএম মকছুদ আহমেদ অনেক ঝড়ঝঞ্জা এবং প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করেছেন। সাংবাদিকতা করার এখন যে সহজ যোগাযোগ ও মাধ্যম রয়েছে এমন মাধ্যম তিনি পাননি। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সীমাহীন কষ্ট ও পরীশ্রম করে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তিনি সফল সাংবাদিক হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। কাজের স্বীকৃতি স্বরূপ একেএম মকছুদ আহমেদকে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে অসংখ্য সম্মাননা জানানো হয়।
একেএম মকছুদ আহমেদ বর্তমানে শারিরীকভাবে অসুস্থ। একাধিকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাঁর অসুস্থার খবর শুনলে পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণের মনে শঙ্কা তৈরি হয়। সবাই কায়মনে তাঁর সুস্থতা কামনা করেন। প্রতি বছর ১০ জুলাই তাঁর জন্মদিন পালন করা হয়। পার্বত্য মন্ত্রী, তিন পার্বত্য জেলার ৩ সংসদ সদস্য, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তি জন্মদিনে একেএম মকছুদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান।
বর্তমানে বয়সের ভারে কিছুটা দুর্বল হলেও মানসিক ভাবে তিনি এখনো অনেক শক্ত। দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদনা ছাড়াও তিনি নিয়মিত দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করছেন। প্রতিদিন নিয়ম করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। একেএম মকছুদ আহমেদ সফলভাবে আরো দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করবেন এই প্রত্যাশা আমাদের সকলের।





গুনীজন এর আরও খবর

সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)