শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে আদালত ভবন উদ্বোধন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে আদালত ভবন উদ্বোধন
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে আদালত ভবন উদ্বোধন

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: বহুল প্রতিক্ষিত ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত বহুতল ভবনটি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৭মার্চ সকালে প্রধান অতিথি হিসেবে ফলক উম্মোচন করে দৃষ্টিনন্দন ভবনটি উদ্বোধন করেন আওয়াীলীগের বর্ষীয়ান নেতা, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমির হোসেন আমু।

এই ভবনটি উদ্বোধনের মধ্যদিয়ে ঝালকাঠির আদালত ভবনের জায়গার সমস্যা সমাধানের পাশাপাশি বিচারকার্যে গতি বাড়বে বলে মনে করেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। প্রকল্প সংশ্লীষ্টরা জানান নির্ধারিত সময়ের মধ্যেই ভবনটি প্রত্যয়ি সংস্থার নিকট হস্তান্তর করা হয়েছে।

ঝালকাঠি জেলা জজ আদালত ভবনের বিপরীত পাশে ৫০ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে ১২ তলা ভিত বিশিষ্ট ৮তলা দৃষ্টিনন্দন এই ভবনটিতে রয়েছে আধুনিক নানা রকম সুযোগ সুবিধা। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার জন্য এখানে রয়েছে ২২টি এজলাস, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৫০০ কেবি সাবস্টেশন, অত্যাধুনিক ৩টি লিফট (একটি বিচারকদের জন্য ও অপর দুইটি আদালতের অন্যান্য কর্মচারী ও বিচারপ্রার্থীদের জন্য), দৃষ্টিনন্দন লাইব্রেরী, কনফারেন্স রুম এবং বিচারকদের খাস কামড়া। এছাড়াও এখানে নারী ও পুরুষদের জন্য পৃথক হাজতখানাসহ প্রয়োজনীয় অফিসরুম এবং শৌচাগাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

গতপূর্ত বিভাগের এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স এর স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম তালুকদার বলেন, ‘২০১৮ সালের ১৫ সেপ্টম্বর ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি ভিত্তি প্রস্তর স্থাপন করে ভবন নির্মান কাজের উদ্বোধন করেন। পাঁচ বছরে নির্মান কাজ সমাপ্ত করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক বনি আমিন বাকলাই বলেন, ‘দিনদিন মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠি আদালত চত্তরে বিচারপ্রার্থী ও আইনজীবীর সংখ্যা বেড়েই চলছে। এতোদিন ভবন ও এজলাসের সংকটের কারণে আইনি প্রকৃয়া বিলম্ব হতো। নতুন এই ভবনটির ব্যবহার শুরু হলে বিচারপ্রার্থী ও আইনজীবীদের স্থান সংকট সমাধানের পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান মামলার জটের নিষ্পত্তি হবে।’

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্ম সেতু করেছেন। যা মানুষের স্বাধীনতার পর থেকে চাওয়া পাওয়া আকাঙ্খা ছিল। সারা দেশে তেমনি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের নতুন ভবন নির্মাণ করেছেন।’

ঝালকাঠির গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), ফয়সাল আলম বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা বিনির্মাণে যে উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছেন তারই অংশ হিসেবে এই ভবনটি নির্মান করা হয়েছে। ১২ তলা ভিত বিশিষ্ট ৮ম তলা পর্যন্ত ভবনটি নির্মান করতে প্রথম টেন্ডারে ৫০ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয় ধরা হলেো পরবর্তীতে তা বৃদ্ধি করে ৬০ কোটি টাকার অধিক করা হয়েছে।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)